কলকাতা: চোরবাগান-কাণ্ডের পর কালীপুজোয় তৎপর প্রশাসন। কোথাও যাতে কোনও বিশৃঙ্খলা না হয়, তার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে বাজি ফাটানো- সব ক্ষেত্রেই নিয়ন্ত্রণের ব্যবস্থা করছে সরকার। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে। আপৎকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে প্রত্যেক পুজো কমিটিকে ইমার্জেন্সি ইভাকুয়েশন প্ল্যান তৈরি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। […]