২০১৪ ও ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রসঙ্গও টেনে এনেছেন শাহ। তাঁর বক্তব্য, ওই দু’টি নির্বাচনে SIR ছাড়াই জিতেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা হলে এখন ভোটার তালিকা সংশোধনে আপত্তি কেন? মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার এবং বাংলায় বিজেপির নির্বাচনী সাফল্যের কথাও উল্লেখ করেন তিনি। দাবি করেন, এই রাজ্যগুলিতে বিপুল জনসমর্থন পেয়েছে বিজেপি। কংগ্রেসের ‘মক পার্লামেন্ট’ নিয়েও খোঁচা দিতে […]