এই যে কথ্য ভাষার নানান দ্বন্দ্বের হাত ধরে লিখিত আকারে বিবর্তিত হওয়ার প্রক্রিয়া, নিকোলাস কার তাঁর ২০১০ সালের ‘দ্য শ্যালোজ়’ গ্রন্থে সেই স্ববিরোধকেই ভাষা ও মনস্তত্ত্বের দীর্ঘ ইতিহাসে প্রসারিত করলেন। তাঁর মতে, কথা বলা মানবপ্রজাতির স্বাভাবিক ক্ষমতা, কিন্তু পড়া ও লেখা অর্জিত প্রযুক্তি। শ্রুত বা মৌখিক সংস্কৃতিতে ভাষা তাই স্মৃতির সীমায় নিবদ্ধ— ছন্দ, পুনরাবৃত্তি, পরিচিত […]