নিউ জলপাইগুড়ি বা এনজেপি স্টেশনে ট্রেন থেকে অনুপ্রবেশকারী সন্দেহে চার জনকে গ্রেপ্তার করল রেল পুলিশ। প্রাথমিক ভাবে তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতেরা মূলত মিয়ানমারের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ছিলেন তাঁরা। রেল পুলিশ সূত্রে খবর, চার অনুপ্রবেশকারী সীমান্ত পেরিয়ে ট্রেন ধরে পাঞ্জাবের দিকে যাওয়ার ছক কষছেন বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এই খবর পেয়েছিল রেল সুরক্ষা […]