Home Archives - Page 11390 of 11514 - 24 Ghanta Bangla News
Home

Video: কার্গিলে বায়ুসেনার ‘গরুড়’ বাহিনীর তৎপরতা, রাতের অন্ধকারে বিশেষ অভিযান – Bengali News | Video: IAF’s C 130J aircraft makes historic night landing at Kargil airstrip

শ্রীনগর: কার্গিল এয়ারস্ট্রিপে রাতের অন্ধকারে নামল ভারতীয় বায়ুসেনার সি-১৩০জে বিমান। এই প্রথম রাতে কার্গিলে নামল বায়ুসেনার কোনও বিমান। সমূদ্রপৃষ্ঠ থেকে ৮,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই এয়ারস্ট্রিপ। শুধু তাই নয়, এটি হিমালয়ের কঠিন ভূখণ্ডে অবস্থিত। তাই, এখানে দিনেরবেলাই বিমান নামানো পাইলটদের জন্য চ্যালেঞ্জের। রাতের অন্ধকারে তো চ্যালেঞ্জটা অনেক বেশি। কাজেই, এটা ভারতীয় বায়ুসেনার জন্য এক নতুন […]

Home

TMC Leader Shot dead: নিজের ফ্ল্যাটেই গুলিবিদ্ধ মুর্শিদাবাদের তৃণমূল নেতা – Bengali News | TMC leader of Murshidabad shot dead by miscreants in his home

বহরমপুর: নিজের ফ্ল্যাটেই গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা। রবিবার দুপুরে দুষ্কৃতীরা এসে ওই তৃণমূল নেতাকে গুলি করেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহর লাগোয়া চালতিয়া এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার পর আহত তৃণমূল নেতাকে নিয়ে যাওয়া হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই ওই তৃণমূল নেতার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে মৃত মুর্শিদাবাদের ওই তৃণমূল […]

Home

৪৭-এ মা হতে চলেছেন কাজল? ছবি ভাইরাল হতেই অভফিনেত্রীকে শুনতে হল…

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অঞ্জলির ঠিক যেমন ফ্যাশন টেস্ট ছিল না, বাস্তবের মাটিতে কাজলকে নিয়েও একাধিকবার এমনই জল্পনার উদয় হতে দেখা যায়। বিষয়টা খুলে বলতে গেলে, অভিনয়ের দাপটে তাক লাগানো কাজলের ফ্যাশন নিয়ে একাধিকবার নিরাশ হতে হয় ভক্তমহলকে। কখনও পোশাকের ডিজাইন, কখনও আবার প্রসঙ্গ হয়ে দাঁড়ায় বডি শেমিং। পোশাকের ধরণ, স্টাইল, রঙ এগুলো চর্চার […]

Home

দরকারের সময় মনে পড়ে না Gmail, Facebook-এর পাসওয়ার্ড, এই ট্রিকস আগে জানতেন? – Bengali News | Save gmail and facebook password easily, follow these tips and tricks

ইন্টারনেটের যুগে জিমেল, ফেসবুক এবং ইনস্টাগ্রাম ছাড়া এক মুহূর্তও চলা দায় হয়ে গিয়েছে। এর পাশাপাশি অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপের ব্যবহার দ্রুত বেড়েছে। ফলে কোনটার পাসওয়ার্ড কী, তা গুলিয়ে যাওয়া স্বাভাবিক। এত অ্যাকাউন্টের কারণে সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখাও বেশ কঠিন। কিন্তু অনেকেই জানেন না, সোশ্যাল মিডিয়া অ্যাপস এবং জিমেলের পাসওয়ার্ড সেভ করে রাখা যায়। আপনিও […]

Home

DYFI Brigade: মমতার প্রস্তাবিত রাজ্যসঙ্গীত গেয়েই শুরু বামেদের মেগা ব্রিগেড – Bengali News | DYFI Brigade: The mega brigade of leftists started singing Rajya Sangeet suggested by Mamata Banerjee

ব্রিগেডে বাজল রাজ্য সঙ্গীতImage Credit source: Facebook কলকাতা: বামেদের বিগ্রেডে বাজল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল।’ ব্রিগেড শুরু হতে এই গানটি বাজায় কার্যত চর্চায় রাজনৈতিক মহল। কেন এই গানটি দিয়েই শুরু হল এ দিনের কর্মসূচি এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিতে গলিতে। একসময় রাজ্য সঙ্গীত নিয়ে বিরোধিতা করেছিলেন লাল শিবির। তাদের অভিযোগ ছিল, […]

Home

Smartphone Buying Guide: ভারতীয়রা এখন স্মার্টফোন কেনার আগে এই তিনটে বিষয় দেখেন: গবেষণা, কী-কী? – Bengali News | Indians Consider These Three Features While Buying A Smartphone: Counterpoint Research

স্মার্টফোন কেনার আগে যা জানা জরুরি। দেশের স্মার্টফোন মার্কেটে কোভিড অতিমারি পরবর্তী সময়ে ঢেউ এসেছে। মানুষ এখন স্মার্টফোন শুধুই কিনছেন না, রীতিমতো রিসার্চও করে কিনছেন। একটা স্মার্টফোন কেনার সময় একাধিক বিষয় নিয়ে মানুষ এখন ভাবনা-চিন্তা করেন, তার পরেই সেই ফোন কেনেন। স্মার্টফোন এবং ল্য়াপটপ দুয়ের ক্ষেত্রেই বিষয়টা এক। এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গিয়েছে, […]

Home

Naushad Siddiqui: বামেদের লড়াইয়ের ব্রিগেডে ‘রয়েছেন’ নওশাদও! বললেন, ‘মানুষকে নতুন দিশা দেখাবে’ – Bengali News | Naushad Siddiqui also ‘remains’ in the fighting brigade of the CPIM DYFI

ডানকুনি: একুশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে হাতে হাত রেখে ব্রিগেডের মঞ্চে উঠেছিলেন সংযুক্ত মঞ্চের নেতারা। একই ফ্রেমে দেখা গিয়েছিল বিমান বসু, অধীর রঞ্জন চৌধুরী, আব্বাস সিদ্দিকীর মতো নেতাদের। যদিও তখনও আইএসএফের ভাইজান বলতে লোকে কিন্তু একজনকেই চিনতেন, আব্বাস সিদ্দিকী। খুব একটা শোনা যায়নি নওশাদ সিদ্দিকীর নাম। কিন্তু, কে জানত অচিরেই ভাঙড়ের ‘এক নম্বর ভাইজান’ হয়ে উঠবেন […]

Home

‘এইসব পাবলিক খায় না’ যশ-নুসরতের নাচে ট্রোলের বন্যা নেটপাড়ায় – Bengali News | Nusrat jahan and yash dasgupta gets badly trolled for this reason

নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। টলিপাড়ার চর্তিত এই জুটি এখন ব্যস্ত রয়েছেন তাঁদের আগামী ছবির প্রচারে। নাম মেন্টাল। ছবির পোস্টার থেকে শুরু করে ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যশ ব্যানারে আসতে চলেছে আরও এক ছবি। বলিউডে সদ্য ডেবিউ করেছেন যশ। এবার কলকাতায় ফিরে নুসরত ও নিজের ছবিতে দিয়েছেন নজর। সোশ্যাল মিডিয়ায় বারবরই সক্রিয় এই জুটি। রিলস থেকে […]

Home

Miscreants Injured: যাচ্ছিল হামলা করতে, পথে নিজেদেরই বোমা ফেটে গেল স্কুটিতে – Bengali News | 2 Miscreants injured after bomb blast at Nalhati

বোমা ফেটে আহত দুষ্কৃতীImage Credit source: TV9 Bangla নলহাটি: স্কুটিতে করে বোমা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ার সময় বোমা ফেটে আহত হল দুই দুষ্কৃতী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার নলহাটি থানার সরধা গ্রামে। বোমা ফেটে আহত দুষ্কৃতীদের নাম মুকুলেশউদ্দিন আলি এবং শেখ রাহুল। ধৃতদের বাড়ি মাড়গ্রাম ও রামপুরহাট থানার জয়কৃষ্ণপুর গ্রামে। ঘটনার পর দুই দুষ্কৃতীকে […]

Home

Dankuni BJP Rally: ডানকুনিতে বিজেপির বাইক মিছিল আটকে দিল পুলিশ, এলাকায় উত্তেজনা – Bengali News | Police stop Bike Rally of BJP at Dankuni

বিজেপির মিছিল আটকে দিল পুলিশImage Credit source: TV9 Bangla ডানকুনি: হুগলি জেলার ডানকুনিতে বিজেপির মিছিল আটকানোর অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার উদ্যোগে রবিবার বাইক মিছিল বের হয়। বাইক মিছিলের নাম দেওয়া হয়েছে যুব সংকল্প বাইক যাত্রা। ডানকুনি মৌমাথা থেকে শুরু হয় সেই মিছিল। সেখান থেকে জোমজুড় থানা অবধি মিছিল হওয়ার […]