কলকাতা: মুকুন্দপুরের সংঘর্ষের ঘটনার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। পূর্ব যাদবপুর থানার সামনে মমতা তৃণমূলের কর্মীরা যখন বিক্ষোভ দেখাচ্ছিলেন, তারই মধ্যে হামলার অভিযোগ তুললেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। তাঁর রীতিমতো রক্তাক্ত অবস্থার ছবি সামনে এসেছে। ঠিক কী হয়েছিল? মঙ্গলবার বিকেলে পার্টি অফিস দখলের অভিযোগ তুলে রাস্তায় নেমেছিলেন মমতা অল ইন্ডিয়া […]