দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। গোসাবা ব্লকের কুমিরমারি গ্রামপঞ্চায়েতের দক্ষিণ পাড়ার বাসিন্দা ছিলেন দীপক মণ্ডল (৫৩)। রবিবার সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিল। নিজেরই নৌকা নিয়ে কাঁকড়া ধরতে যান। সেই নৌকাতেই ফেরানো হল দীপকের বাঘে খুবলানো দেহ। জানা গিয়েছে, রবিবার দাদা সুদীপ মণ্ডল […]