Lay Off in 2024: চাকরির এ কী হাল! জানুয়ারি মাসেই ছাঁটাই ৩০,০০০ কর্মী - Bengali News | 30000 lost job in just January 2024 from IT firms globally - 24 Ghanta Bangla News
Home

Lay Off in 2024: চাকরির এ কী হাল! জানুয়ারি মাসেই ছাঁটাই ৩০,০০০ কর্মী – Bengali News | 30000 lost job in just January 2024 from IT firms globally

Spread the love

নয়া দিল্লি: টেক দুনিয়া বরাবরই তরুণ-তরুণীদের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র। সরকারি চাকরি না হলেও তথ্য-প্রযুক্তি সংস্থায় চাকরি পেলে অনেকটাই নিশ্চিন্তে থাকতেন কর্মীরা। কিন্তু যে তথ্য সামনে আসছে, তাতে কর্মীরাও রীতিমতো আতঙ্কিত। গত বছর থেকেই ছাঁটাই শুরু হয়েছে বিভিন্ন সংস্থায়। এবছরও সেই একই পরিস্থিতি।

Layoffs.fyi- এই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র জানুয়ারি মাসে চাকরি হারিয়েছেন ৩০ হাজার কর্মী। গোটা বিশ্বের বিভিন্ন তথ্য-প্রযুক্তি সংস্থা থেকে চাকরি গিয়েছে। এর মধ্যে রয়েছে গুগল, ইউপিএস, মাইক্রোসফট, অ্যামাজন ও অ্যাকসেনচারের মতো সংস্থা। ২০২৪-এ শুধুমাত্র ইউপিএস সংস্থা থেকে ছাঁটাই হয়েছে ১২ হাজার কর্মীর, গুগল থেকে চাকরি গিয়েছে ১০০০ কর্মীর। পে পল বিদায় জানিয়েছে ২৫০০ কর্মীকে।

অ্যামাজন কতজনকে ছাঁটাই করেছে সেই তথ্য সামনে আনেনি। কর্মীরা চাকরি হারিয়েছেন ইউটিউব, ই বে, পিক্সারের মতো সংস্থা থেকেও।

এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে ২ লক্ষ ৬২ হাজার ৫৯৫ জন কর্মীর চাকরি বাতিল হয়ে যায়। সব ক্ষেত্রে মূল কারণ হল, করোনা পরিস্থিতিতে অতিরিক্ত লোক নিয়োগ করা হয়ে গিয়েছিল। তাই খরচ সামাল দিতেই এই সিদ্ধান্ত নিচ্ছে সংস্থাগুলি।

গত বছর জানুয়ারি মাসের হিসেব দেখলে বোঝা যাবে ২০২৪-এ চাকরির অবস্থা আরও খারাপ হতে চলেছে বিশেষত তথ্য-প্রযুক্তি সংস্থায়। ভারতে দুই সংস্থা পেটিএম ও বাইজুস বড়সড় আর্থিক সমস্যার মুখে পড়েছে। তাই ওই দুই সংস্থা থেকেও বহু মানুষের চাকরি যাবে বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *