বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সেরা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। সেই ফ্রক-পরা সাবিত্রীর অভিনয় জীবন শুরু হয় ‘পাশের বাড়ি’ ছবিতে। প্রথম ছবি। অভিনয় করে পারিশ্রমিক পেয়েছিলেন ২০০ টাকা। সেই থেকে শুরু। বাবার একার রোজগারে বিরাট সংসার চলত না। দেশভাগের পর কলকাতায় এসে অথৈ জলে পড়েছিল চট্টোপাধ্যায় পরিবার। তাঁকে নিয়ে ১০ জন বোন, বাবা, মা, ঠাকুমা… এতগুলো পেট […]