Home Archives - Page 11004 of 11578 - 24 Ghanta Bangla News
Home

IPL 2024: সুখবর! ভোটের বাজারেও ভারতেই হচ্ছে IPL, নিশ্চিত করছে বিসিসিআই – Bengali News | IPL 2024 to stay in India, assures IPL chairman Arun Dhumal

কলকাতা: লোকসভা ভোটের কারণে ভারত থেকে সরতে পারে আইপিএল, এমনই বলা হচ্ছিল। শুরুটা দেশের মাঠে হলেও শেষটুকু হতে পারে বিদেশে, শোনা যাচ্ছিল এমন কথাও। সে সব উড়িয়ে দিচ্ছে বিসিসিআই। ২২ অথবা ২৩ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএলের ১৭তম সংস্করণ। এখন ভারতের সেরা সামার ফেস্টিভালের নাম আইপিএল। চার-ছক্কার হইচই দেখার জন্য মুখিয়ে সারা দেশ। বিউগল […]

Home

Extramarital Affair: ‘তুমি আমায় ভুল বুঝো না’, স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে রাস্তায় ঘুরে বেড়াল যুবক – Bengali News | Young man on streets of East Medinipur with his wife’s Head, Extramarital Affair allegation and Murder, Speculation

পটাশপুর: এক হাতে কাটারি। অন্য হাতে স্ত্রীর কাটা মুন্ডু। গোটা দেহে কোথাও লেগে চাপ চাপ রক্ত, কোথাও আবার রক্তের ছিটে। চোখে যেন জ্বলছে। রণংহেদি মূর্তিতে এই অবস্থাতেই গোটা গ্রামে ঘুরলেন যুবক। মুখে একটাই কথা, ‘তুমি আমায় ভুল বুঝো না। আমি তোমায় মুক্তি দিলাম।’ যা দেখে রীতিমতো ভিড়মি খাওয়ার জোগাড় গোটা গ্রামের। দৃশ্য দেখে কারও কারও […]

Home

CPIM in Bengal: একুশের পর চব্বিশেও কি বাংলায় লড়বে সংযুক্ত মোর্চা? নতুন ইঙ্গিত সেলিমের – Bengali News | CPIM Mohammed Salim says they are open for discussion with Congress and ISF

নওশাদ সিদ্দিকী, মহম্মদ সেলিম, অধীর চৌধুরীImage Credit source: Facebook কলকাতা: একুশের বিধানসভা ভোটের মতো কি এবার লোকসভা ভোটেও বাংলায় আরও একটা ‘সংযুক্ত মোর্চা’ বানাতে চাইছে বঙ্গ সিপিএম? অন্তত সেই ইঙ্গিতই পাওয়া গেল সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের গলায়। তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস ও আইএসএফের জন্য আলোচনার দরজা খুলে দিলেন সেলিম। বৃহস্পতিবার মুর্শিদাবাদ যাচ্ছেন […]

Home

Sandeshkhali: স্পিডবোটে চেপে এসেছিলেন শাহজাহান! তারপর কোথায় গেলেন? অগ্নিমিত্রার দাবিতে হইচই – Bengali News | Sandeshkhali Chaos BJP Agnimitra Paul claims Sheikh Sahajahan came to Sandeshkhali by a speed boat 2 days back

সন্দেশখালি: সোমবারই নাকি দেখা গিয়েছে শেখ শাহজাহানকে। বিস্ফোরক দাবি বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের। কোথায় দেখা গিয়েছে? কোন পথে এসেছিলেন? তারপর কোথায় গেলেন? সেই সব নিয়ে এবার একের পর এক চাঞ্চল্যকর দাবি করলেন অগ্নিমিত্রা। উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে এলাকায় দেখা মিলছে না শেখ শাহজাহানের। তিনি কোথায় রয়েছেন, তা পুলিশও বলতে পারছে না। ইতিমধ্যেই ইডির একাধিক […]

Home

Bolpur Hospital: গলা পেঁচিয়ে ধরে ‘মার’ হাসপাতালের সিকিউরিটি গার্ডের, তুমুল উত্তেজনা বোলপুরে – Bengali News | Allegation of attack on security guard of bolpur hospital against Toto driver

সিসিটিভি-তে ধরা পড়ে সেই দৃশ্যImage Credit source: TV9 Bangla বোলপুর: বোলপুর হাসপাতালের সামনে তুমুল উত্তেজনা। সাত সকালে ছুটল পুলিশ। উত্তেজনা ছড়াল উপস্থিত রোগীদের পরিবারের মধ্যেও। হাসপাতালের সামনে রীতিমতো মারধরের ঘটনা। সিসিটিভি-তেও ধরা পড়ল সেই ছবি। টোটো চালক ও রোগীর আত্মীয়দের সঙ্গে নিরাপত্তারক্ষীর মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও পর্যন্ত কোনও বক্তব্য সামনে […]

Home

ভ্যালেন্টাইন্স ডে-তে কাকে I Love You বললেন শেহনাজ? জল্পনা ফিরলেন সিদ্ধার্থ – Bengali News | Shehnaaz Gill drops ‘Baby I Love You’;‘ for whom

‘মুভ অন করে গিয়েছি’– শেহনাজ গিলের এই মন্তব্যেই একসময় তোলপাড় সোশ্যাল মিডিয়া। কটাক্ষ, মিম কিছুরই খামতি নেই। নেটপাড়ার একটা বড় অংশের প্রশ্ন ‘কী করে?’ শেহনাজের প্রথম বড় ব্রেক ‘কিসি কি ভাই কিসি কি জান’-এর হাত ধরে সিনেপাড়ায় প্রবেশ করেন তিনি। সলমন খানের ছবিতে কাজ করছেন, তাঁর কাছে বিষয়। সেই ছবির ট্রেলার লঞ্চে সলমনের পেছনেই দাঁড়িয়ে […]

Home

Mr. Valentine: ৩২৭ ফুটের সুইসাইড নোট এখন পৃথিবীর দীর্ঘতম প্রেমপত্র! বিশ্বরেকর্ডের পথে বাংলার ‘মিস্টার ভ্যালেন্টাইন’ – Bengali News | 327 feet suicide note is now the world’s longest love letter, Mr. Valentine of Bengal on the way to the world record

৩২৭ ফুটের সুইসাইড নোট!Image Credit source: TV-9 Bangla আসানসোল: প্রেম পায়নি পূর্ণতা। এক হয়নি চারহাত। কিন্তু প্রাক্তন প্রেমিকার প্রেমের সাগরে ডুব দিয়ে আজও ওঠা হয়নি আসানসোলের অনুপমের। মনে বিষাদের মেঘ জমলেও না বলা কথা দিয়েই মালা গেঁথে লিখে ফেলেছেন দীর্ঘ প্রেমপত্র থুড়ি আক্ষেপপত্র। সাইজ শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে! ৩২৭ ফুটের সেই প্রেমপত্র এখন বিশ্ব […]

Home

IND vs ENG: নেট বোলারই দু-বার আউট করলেন রোহিতকে! – Bengali News | India vs England: Net bowler dismisses Rohit Sharma twice in training ahead of 3rd Test Report

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ব্যাট হাতে ভালো ফর্মে নেই অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ওপেনিং সঙ্গী যশস্বী জয়সওয়াল দু-ম্যাচেই ভালো পারফর্ম করেছেন। হায়দরাবাদ টেস্টে ৮০ রানের ইনিংস, বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি। রোহিত ছন্দে থাকলে হায়দরাবাদ টেস্টের ফল ভারতের বিপক্ষে নাও যেতে পারত। স্বাভাবিক ভাবেই চাপ বাড়ছে রোহিতের উপর। রানে ফেরা খুবই জরুরি। রাজকোট টেস্টে এমনই […]

Home

কয়েক ঘণ্টাতেই কাজল ঘেঁটে যায়? পরার আগে চোখে লাগিয়ে নিন এই জিনিস – Bengali News | How do you apply kajal perfectly, know details

সারাদিন চোখের কাজল যাতে স্মাজ না হয় তার কয়েকটি কৌশল বা ঘরোয়া টোটকা রয়েছে। নামী-দামি অনেক সংস্থারই কাজল রয়েছে, যেগুলি দাবি করে, একবার পড়লে তা ২৪ ঘণ্টা ধরে একইভাবে থাকবে। Source link

Home

TV9 Explained: সন্দেশখালিতে ঠিক কী হয়েছে, কেন হয়েছে? জেনে নিন, এক ক্লিকে – Bengali News | TV9 Explained: ED officers got injured, Shekh Shahjahan missing, protest in Sandeshkhali leads to violence

সন্দেশখালির আঁচ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতেImage Credit source: GFX- TV9 Bangla কলকাতা: ইডি-সিবিআইয়ের তল্লাশি অভিযান। কোটি কোটি টাকা উদ্ধার। রাজ্যবাসী গত ২ বছরে এই ছবি একাধিকবার দেখেছেন। কিন্তু ২০২৪-এর শুরুতেই যে ঘটনা ঘটে, তার নজির এ রাজ্যে প্রায় নেই বললেই চলে। তথাকথিত প্রভাবশালী নেতার গ্রেফতারিও দেখেছে রাজ্যের মানুষ, কিন্তু লাঠির আঘাতে কেন্দ্রীয় সংস্থার অফিসারের মাথা ফেটে […]