রায়গঞ্জ: ক্লাস নিতে নিতে বাথরুমে গিয়েছিলেন শিক্ষিকা। পড়ুয়ারাও ক্লাসে বসে অপেক্ষায়। হঠাৎই আর্তনাদ শুনতে পেয়েছিলেন স্কুলের অন্যান্য শিক্ষিকা, পড়ুয়ারা। প্রথমে বিষয়টা বুঝতে পারেননি তাঁরা। পরে গোঙানির শব্দের উৎস সন্ধানে বেরিয়ে স্কুলের বাথরুমের দিকেই যান তাঁরা। দেখেন রক্তাক্ত অবস্থায় শিক্ষিকা বাথরুমের মেঝেতে পড়ে গোঙাচ্ছেন। আবারও শিক্ষাঙ্গনে ভয়ঙ্কর ঘটনা। স্কুলে ঢুকেই শিক্ষিকাকে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ। […]