কন্যার ছবি প্রথম প্রকাশ্যে আনলেন শুভশ্রী, কার মতো দেখতে ইয়ালিনিকে? – Bengali News | Shubhashree ganguly brings her daugter yaalini for the first time
সম্প্রতি ছেলে ইউভান এবং মেয়ে ইয়ালিনিকে ছেড়ে থেকেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুই সন্তানকে নিজের থেকে দূরে রেখে বেশ কষ্টে ছিলেন অভিনেত্রী। কিছুদিন আগেই ইউভানের একটি বিষণ্ণ ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করে যথেষ্ট ট্রোল্ড হয়েছেন শুভশ্রী। সেই ছবিতে দেখা যায় ইউভান জানলার কাছে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে চেয়ে। ছোট ছেলেকে বাড়িতে রেখে বাইরে যাওয়ার জন্য শুভশ্রীকে শুনতে হয়েছিল, “ছোট বাচ্চাকে বাড়িতে রেখে আপনি কীভাবে বাইরে যেতে পারেন।” তারপর বাড়ি ফিরেছেন শুভশ্রী। কন্যা এবং পুত্রের ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।
যে ছবি শুভশ্রী শেয়ার করেছেন, তাতে দেখা যাচ্ছে কন্যা ইয়ালিনিকে। এই প্রথম ইয়ালিনিকে সকলের সামনে আনলেন শুভশ্রী। সেই ছবি দেখে আনন্দে আত্মহারা নেটমহল। কার মতো দেখতে হয়েছে ইয়ালিনিকে, জানতে ইচ্ছা হতেই পারে। সেটা অবশ্য জানা যায়নি। এর কারণ, শুভশ্রী তাঁর কন্যার মুখশ্রী কাউকে দেখাননি। কেবলই দেখা যাচ্ছে, ছোট্ট-ছোট্ট পা ছুঁড়েছুঁড়ে খেলছে ইয়ালিনি।
সামনেই সরস্বতী পুজো। ১৪ ফেব্রুয়ারি। রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার অফিসে প্রতিবারই ধুমধামের সঙ্গে পালিত হয় সরস্বতী পুজো। ইয়ালিনি শব্দের অর্থ সরস্বতী। বাণীদেবীর নামেই কন্যার নামকরণ করেছেন রাজ-শুভশ্রী। এমন নামকরণ বেশ বিরল। বাঙালিদের শোনা যায় না বলে মত নেটমহলের।