৬২১০ কোটির প্রতারণা, ইডির হাতে গ্রেফতার UCO ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান – Bengali News | Enforcement Directorate Arrest UCO Bank’s Former Chairman Subodh Goel in Fraud Case
মুম্বই: গ্রেফতার ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যান সুবোধ গোয়েল। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, ৬২১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর উপরে। ইডি আজ তাঁকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানকে।
কনকাস্ট স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড সহ একাধিক সংস্থা সংক্রান্ত বিপুল আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে। সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছে ইউকো ব্যাঙ্কের প্রাক্তন চেয়ারম্যানকে।
গত ১৭ মে তাঁকে কলকাতার পিএমএলএ বিশেষ আদালতে পেশ করে ইডি। আগামী ২১ মে পর্যন্ত গোয়েলকে ইডি হেফাজতে পাঠানো হয়েছে।
বিস্তারিত আসছে…