DA Hike: বাংলায় বকেয়া DA-র পাহাড়, পড়শি রাজ্যে ৫৫ শতাংশে পৌঁছল মহার্ঘ ভাতা - Bengali News | Bihar Government Hikes Dearness Allowance 2 Percent for Employees & Pensioner, It Rises to 55 Percent - 24 Ghanta Bangla News
Home

DA Hike: বাংলায় বকেয়া DA-র পাহাড়, পড়শি রাজ্যে ৫৫ শতাংশে পৌঁছল মহার্ঘ ভাতা – Bengali News | Bihar Government Hikes Dearness Allowance 2 Percent for Employees & Pensioner, It Rises to 55 Percent

Spread the love

পটনা: পশ্চিমবঙ্গে যেখানে পাহাড় প্রমাণ বকেয়া, সেখানেই পড়শি রাজ্যের সরকারি কর্মীরা পেলেন সুখবর। বাড়ল ডিএ। শুক্রবারই মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করল পড়শি রাজ্য বিহার। সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য ২ শতাংশ ডিএ বাড়ানো হল।

ক্যাবিনেট বৈঠকেই ডিএ বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার থেকে বিহারের সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৫৫ শতাংশ ডিএ ও ডিআর পাবেন। সপ্তম পে কমিশন অনুয়ায়ীই ডিএ  দেওয়া হচ্ছে।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ষষ্ঠ পে কমিশনের অধীনে কর্মীদের এর আগে ৬ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। এই হিসাবে ২৫২ শতাংশ ডিএ ও ডিআর বেড়েছে। অন্যদিকে, পঞ্চম পে কমিশনের অধীনে যারা রয়েছেন, তাদের ডিএ ও ডিআর ১১ শতাংশ বাড়ানো হয়েছে। এতে তাদের ডিএ ৪৬৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে।

ডিএ বাড়ানোয় ৫ লাখ রাজ্য সরকারি কর্মী ও ৬ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন। চলতি  বছরের ১ জানুয়ারি থেকেই এই নতুন বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। এই কয়েক মাসের বকেয়া ডিএ-ও পাবেন কর্মীরা।

প্রসঙ্গত, শুক্রবারই পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়েছে বকেয়া ডিএ নিয়ে। আগামী ৪ সপ্তাহের মধ্যে অন্তত ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *