Patanjali: ব্লাড প্রেসারের মারণাস্ত্র, বাজারে নতুন ওষুধ নিয়ে চলে এল পতঞ্জলি – Bengali News | Patanjali Ayurveda launches new medicine to reduce blood pressure
কলকাতা: ব্লাড প্রেসার কমাতেও বাজারে নতুন আয়ুর্বেদিক ওষুধ। জোরদার চর্চায় BP Grit Vati. পতঞ্জলির রিসার্চ উইং বলছে, যাঁদের ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে তাঁদের জন্য বিশেষভাবে কার্যকরী হতে পারে এই আয়ুর্বেদিক ওষুধ। এলোপ্যাথে ইতিমধ্যেই বিপি নিয়ন্ত্রণের জন্য একাধিক ওষুধ রয়েছে। কিন্তু এবার আয়ুর্বেদিক ওষুধেই হবে কামাল। বলছে পতঞ্জলি।
পতঞ্জলি আরও বলছে, শুধু উচ্চমাত্রার ব্লাড প্রেসার নয়, যাঁদের লো ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রেও কাজে আসবে এই ওষুধ। তবে খাওয়ার আগে অবশ্যই পরামর্শ নিতে হবে আয়ুর্বেদিক ডাক্তারদের পরামর্শ। পতঞ্জলির দিব্যা ফার্মেসি দিব্যা বিপি গ্রিট ভাতি নামে এই ওষুধটি বাজারে এনেছে। ওষুধটি কেবল রক্তচাপের ক্ষেত্রেই কার্যকর নয়, ক্লান্তি এবং মাথা ঘোরার সমস্যাও দূর করে। এর পাশাপাশি, এই ওষুধটি উদ্বেগজনিত সমস্যা কমাতেও ভাল কাজ করে। একইসঙ্গে স্নায়ুর সমস্যা, ভয়, অস্থিরতা দূর করতেও সাহায্য করে। পাশাপাশি হার্টের কাজও ভাল করে।
পতঞ্চলি বলছে, ওষুধটির কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ফলে উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগী সহজেই এই ওষুধ গ্রহণ করতে পারেন। প্রসঙ্গত, ইতিমধ্যেই নানা ক্ষেত্রে নিজেদের ছাপ রাখতে শুরু করেছে পতঞ্জলি। আয়ুর্বেদ ক্ষেত্রেও রাখছে ছাপ। অনেকেই মনে করছেন অচিরেই রক্তচাপজনিত সমস্যা মোকাবিলার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।