‘চোখের বালি’-তে দেখা যাবে পায়েলকে, আশালতার চরিত্র কেমন লাগল? – Bengali News | Paayel Mukherjee is working on a hindi project
এবার একটা হিন্দি প্রোজেক্টে কাজ করছেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়। ‘এটা আমাদের গল্প’ ছবিতে মানসী সিনহার পরিচালনায় কাজ করেছিলেন পায়েল। TV9 বাংলাকে পায়েল জানালেন, ‘চোখের বালি’-র হিন্দি সংস্করণ হচ্ছে। অন্য শিল্পীদের মধ্যে রয়েছেন মুদাস্সর খান, ক্রিস ব্যারেটো, আলি, রিচার্ড। সকলেই ওটিটি বা টেলিভিশনে কাজ করেন। আমি এখানে আশালতার চরিত্রটা করছি। এটাকে পিরিয়ড পিস হিসাবেই তৈরি করা হচ্ছে। ‘চোখের বালি’ থেকে চরিত্রগুলো নেওয়া হয়েছে। তবে চিত্রনাট্য যেভাবে এগিয়েছে, সেখানে কিছু পরিবর্তন করা হয়েছে। আশালতা চরিত্রটার বিভিন্ন স্তর রয়েছে এখানে। সে যেমন একজনের স্ত্রী, তেমনই সেই সময়ের বিপ্লবের সঙ্গেও তার যোগ দেখানো হচ্ছে এখানে। দার্জিলিংয়ে শুটিং হচ্ছিল। এরপর মুম্বইয়ে শুটিং হবে। প্রেক্ষাপট ডুয়ার্স।” ছবির শুটিংয়ে আউটডোর গিয়ে সেখান থেকে ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করেছিলেন পায়েল। সেসব ছবি নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। লক্ষণীয় পায়েল শুধু বাংলা ছবির কাজে নিজেকে আটকে রাখতে চান না। বছর ১৫ পিছিয়ে গেলে দেখা যাবে, টেলিভিশন থেকে যেসব অভিনেত্রীরা একবার বড়পর্দায় কাজ করার সুযোগ পেয়েছেন, তাঁদের অনেকেই হিন্দি বা দক্ষিণী ভাষার ছবিতে কাজ করার চেষ্টা করেননি। কিন্তু এই মুহূর্তে বাংলায় কাজের সংখ্যা কমছে। বছরে ৪০টার বেশি বাংলা ছবি হবে কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তাই অভিনেত্রীরা পরিধি বিস্তার করতে চাইছেন। পায়েলও যে সেই পথে হাঁটছেন বোঝা যায়। অভিনয়ের পাশাপাশি একটা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেত্রী। সেই দায়িত্ব সামলাচ্ছেন দারুণভাবে।