এক্তিয়ার নেই, বিকাশরঞ্জনের আবেদন শুনলই না হাইকোর্ট - 24 Ghanta Bangla News
Home

এক্তিয়ার নেই, বিকাশরঞ্জনের আবেদন শুনলই না হাইকোর্ট

Spread the love

SSC নিয়োগ দুর্নীতি মামলায় আদালত অবমাননার আবেদন শোনার এক্তিয়ার নেই হাইকোর্টের। এব্যাপারে মামলা করতে হবে সুপ্রিম কোর্টে। মামলা গ্রহণ করতে অস্বীকার করে একথা জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। যার ফলে আপাতত কিছুটা স্বস্তি পেল রাজ্য।

SSC নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্ট। সঙ্গে চিহ্নিত দাগীদের বেতনের টাকা ফেরানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। আদালতের সেই রায়ের পরে এখনও দাগীদের থেকে টাকা ফেরানোর কোনও প্রক্রিয়া শুরু করেনি SSC। এতে আদালত অবমাননা হয়েছে বলে দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। কিন্তু সেই মামলা গ্রহণ করল না আদালত।

এদিন আদালতে বিকাশবাবু বলেন, এই মামলায় হাইকোর্টের রায়ে তেমন বড় কোনও রদবদল করেনি সুপ্রিম কোর্ট। ফলে এই মামলায় আদালত অবমাননার অভিযোগের শুনানি করতে পারে হাইকোর্ট।

কিন্তু বিচারপতি দেবাংশু বসাক বিকাশবাবুর এই পর্যবেক্ষণের সঙ্গে সহমত হননি। তিনি বলেন, যেহেতু সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ে কিছু রদবদল করেছে তাই এই মামলার শুনানি করার অধিকার হাইকোর্টের নেই। আদালত অবমাননার মামলা করলে তা করতে হবে সুপ্রিম কোর্টেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *