Mock Drill: বাজবে এয়ার রেড সাইরেন, নিভে যাবে সব আলো, ৭ তারিখে কী কী হবে দেশ জুড়ে - Bengali News | 10 things told by centre to states to do during Mock drill - 24 Ghanta Bangla News
Home

Mock Drill: বাজবে এয়ার রেড সাইরেন, নিভে যাবে সব আলো, ৭ তারিখে কী কী হবে দেশ জুড়ে – Bengali News | 10 things told by centre to states to do during Mock drill

Spread the love

নয়া দিল্লি: পাকিস্তানকে ভারত ঠিক কোন ভাষায় জবাব দেবে, তা এখনও স্পষ্ট নয়। তবে নয়া দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত ১১ দিন ধরে একটানা সীমান্তে গুলিবর্ষন করে চলেছে পাকিস্তান। সেই আবহেই দেশের সব রাজ্যকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

দেশের সব রাজ্যে হবে ‘মক ড্রিল’। এটা যে কোনও সাধারণ বিষয় নয়, তা স্পষ্ট। কারণ এভাবে দেশের সব রাজ্যে মক ড্রিল করার কথা সচরাচর বলা হয় না কেন্দ্রের তরফে। ১৯৭১-এ ভারত-পাক যুদ্ধের আবহে এমন মহড়া হয়েছিল রাজ্যে রাজ্যে। তারপর এই প্রথমবার এমন মহড়ার আয়োজন করা হচ্ছে। আগামিকাল, বুধবার (৭ মে) এই মক ড্রিল হবে বলে নির্দেশ এসেছে কেন্দ্রের তরফে। কী কী করতে হবে, সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে চিঠিতে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *