প্রকাশিত ICSE ও ISC-র পরীক্ষার ফল, কীভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন... - Bengali News | ICSE 10th & ISC 12th Board Result Out , How to Check Result - 24 Ghanta Bangla News
Home

প্রকাশিত ICSE ও ISC-র পরীক্ষার ফল, কীভাবে রেজাল্ট দেখবেন জেনে নিন… – Bengali News | ICSE 10th & ISC 12th Board Result Out , How to Check Result

Spread the love

উচ্ছসিত পরীক্ষার্থীরা।Image Credit source: PTI

নয়া দিল্লি: প্রকাশিত আইসিএসই ও আইএসসি-র ফলাফল। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের তরফে আজ, ৩০ এপ্রিল ফল প্রকাশ করা হয়। ২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষায় বসেছিল।

গত ফেব্রুয়ারি-মার্চ মাসে আইসিএসই ও আইএসসি পরীক্ষা হয়েছিল। আইসিএসই পরীক্ষা ২৭ মার্চ শেষ হয়েছিল। আইএসসি পরীক্ষা ৫ এপ্রিল শেষ হয়।

পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পাবেন  cisce.org বা results.cisce.org-  ওয়েবসাইট থেকে। এছাড়া ডিজিলকার থেকেও রেজাল্ট দেখা যাবে।

পরীক্ষার রেজাল্ট ডাউনলোড করতে রোল নম্বর, জন্মতারিখ ও অন্যান্য তথ্য দিয়ে লগ ইন করতে হবে। এরপরে ক্যাপচা দিলেই ফলাফল দেখা যাবে।

পর্ষদের তরফে জানানো হয়েছে আগামী জুলাই মাসে দশম (ICSE) ও দ্বাদশ (ISC) শ্রেণির ইমপ্রুভমেন্ট পরীক্ষা হবে। পরীক্ষার্থীরা চাইলে সর্বাধিক দুটি বিষয়ে ফের পরীক্ষা দিতে পারবে। বাতিল করা হয়েছে কম্পার্টমেন্টাল পরীক্ষা।

বিস্তারিত আসছে..

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *