BJP Rally: 'বাংলায় একদিকে চাকরিহারাদের হাহাকার, আরেকদিকে গৃহহারাদের', বিজেপির মেগা মিছিলে কলেজ স্কোয়ার থেকে বার্তা দিলীপের - Bengali News | Bjp rally BJP's mega procession on the streets, after the meeting at College Square, the procession will reach Rani Rashmoni - 24 Ghanta Bangla News
Home

BJP Rally: ‘বাংলায় একদিকে চাকরিহারাদের হাহাকার, আরেকদিকে গৃহহারাদের’, বিজেপির মেগা মিছিলে কলেজ স্কোয়ার থেকে বার্তা দিলীপের – Bengali News | Bjp rally BJP’s mega procession on the streets, after the meeting at College Square, the procession will reach Rani Rashmoni

কলেজ স্কোয়ারে বিজেপির সভা Image Credit source: TV9 Bangla

প্রদীপ্তকান্তি ঘোষ, সুজয় পাল: চাকরি বাতিল ও মুর্শিদাবাদের অশান্তির প্রতিবাদে মেগা মিছিল বিজেপির। কলেজ স্কোয়ারে সভার পর মিছিল। গন্তব্য রানি রাসমনিতে। মিছিলে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী।  দলীয় দফতর থেকে হেঁটে কলেজ স্ট্রিটে যান বিজেপি নেতৃত্ব। বিজেপি কর্মীদের একাংশের মতে, তাঁরা এতদিনে এই ছবিই বাংলার বুকে দেখতে চেয়েছিলেন।

কলেজ স্কোয়ারে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ, নেত্রী দেবশ্রী চৌধুরীরা। মুর্শিদাবাদের সুতির ঘটনার বর্ণনা দেন তাঁরা। দিলীপ ঘোষের বক্তব্য, “বাংলায় একদিকে চাকরিহারাদের হাহাকার, অন্যদিকে গৃহহারাদের হাহাকার। এই দুঃসময়ে আজ আমরা পথে নেমেছি। সবথেকে কঠিন সময়ে। বাংলার গৃহহারা হিন্দুদের পাশে আমরা। যোগ্যরা যাঁরা চাকরি হারিয়েছেন, তার জন্য যাঁরা দায়ী, তাঁদেরকে আমরা ছেড়ে দেব না। অযোগ্যদের টাকা কে খেল? কেন নাটক করা হচ্ছে?”

তিনি বলেন, “তৃণমূল নেতারা, যাঁরা কাটমানি খেয়ে শিক্ষকদের রাস্তায় বসিয়েছেন, সবাই আজ রাস্তার ধারে। যোগ্যরা কথা বলার জন্য সকলে পাসও পেলেন না। যাঁরা অনুগামী তাঁরা ভিতরে ঢুকে গেলেন, হাততালি দিলেন।” তিনি ডাক দেন, “এই সরকারের দিন ঘনিয়ে এসেছে। এই সরকারের পতন চাই।”

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *