Partha Chatterjee: জামিন পাবেন পার্থ? ১৭ এপ্রিল পর্যন্ত অপেক্ষা বাড়ল – Bengali News | Verdict of former minister Partha Chatterjee’s bail plea on primary case may be delivered on April 17
পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষামন্ত্রীImage Credit source: Tv9 Bangla
কলকাতা: ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল নিয়ে শোরগোল রাজ্য রাজনীতি। পথে নেমেছেন চাকরিহারারা। এই পরিস্থিতিতে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন নিয়ে শুক্রবার বিশেষ সিবিআই আদালত রায় জানাতে পারে বলে মনে করা হচ্ছিল। তবে এদিন বিচারক আদালতে না আসায় সেই রায় হল না। আগামী ১৭ এপ্রিল পার্থর জামিনের আবেদনের রায় ঘোষণা হতে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই গ্রেফতার হন পার্থ। তারপর থেকে জেলেই রয়েছেন তিনি। সিবিআইয়ের প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন জানান পার্থ। দীর্ঘ শুনানি চলে। সেই শুনানিতে সিবিআই দাবি করেছিল, প্রাথমিকের ওএমআর নষ্ট করা হয়েছিল পার্থের নির্দেশ। গত ৩ এপ্রিল জামিন মামলার শুনানি শেষ হয়।
এদিন বিশেষ সিবিআই আদালত প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর জামিনের আবেদনের রায় দিতে পারেন বলে জানা গিয়েছিল। তবে বিচারক আদালতে উপস্থিত না থাকায় জামিনের আবেদন রায় ঝুলে রইল।
এই খবরটিও পড়ুন
তবে আইনজীবীরা বলছেন, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও এখনই জেলমুক্তি সম্ভব নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কারণ, তাঁর বিরুদ্ধে একাধিক নিয়োগ দুর্নীতির মামলার অভিযোগ রয়েছে। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিনের আবেদন করেছেন পার্থ। সেই শুনানি না হওয়া পর্যন্ত জেলমুক্তি সম্ভব নয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর।
