‘‌চাকরিহারাদের বিষয়টি মনিটর করবে টাস্ক ফোর্স’‌, মুখ্যমন্ত্রীর পদক্ষেপ জানালেন কুণাল - 24 Ghanta Bangla News
Home

‘‌চাকরিহারাদের বিষয়টি মনিটর করবে টাস্ক ফোর্স’‌, মুখ্যমন্ত্রীর পদক্ষেপ জানালেন কুণাল

Spread the love

চাকরিহারাদের সঙ্গে আজ কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের রায়ে এক লহমায় প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীর চাকরি চলে গিয়েছে। এই আবহে আজ, সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করে পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য শিক্ষকদের চাকরি কিছুতেই যেতে তিনি দেবেন না বলে আশ্বস্ত করেছেন। এমনকী পাঁচজন বিশিষ্ট আইনজীবীকে দিয়ে সহায়তাও করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার সন্ধ্যে গড়াতেই এক্স হ্যান্ডলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লিখলেন, ‘‌আইনি প্রক্রিয়ায় যাতে বিলম্ব না হয় সেটা নিয়ে নজরদারির জন্য মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স গড়েছেন মুখ্যমন্ত্রী।’‌

আজই কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজই পদক্ষেপ করলেন তিনি। কারণ সুপ্রিম কোর্টের রায়ে এসএসসি’‌র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। এই নিয়ে এখন সরগরম রাজ্য–রাজনীতি। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌এই আঘাত আপনাদের নয়, এটা আমার সরকারের উপর আঘাত। আমি যোগ্যদের চাকরি যেতে দেবো না। এটা আমার কমিটমেন্ট।’‌ আজ নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আমি বেঁচে থাকাকালীন যোগ্য চাকরিপ্রার্থীদের কারও চাকরি কেড়ে নিতে দেব না। এটা আমার প্রতিশ্রুতি। যোগ্যরা যাতে চাকরি ফিরে পান সেটার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু’‌মাসের মধ্যে কমপ্লিট হবে।’‌

আরও পড়ুন:‌ ‘‌জাতির স্বঘোষিত ‘‌সেবক’ প্রধানমন্ত্রীর কী উদার উপহার’‌, রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে কটাক্ষ তৃণমূলের

এই ঘটনা নিয়ে এখন বিরোধীরা রাস্তায় নেমে পড়েছেন। অনেকেই বলছেন, এটাই হল ঢাকি সমেত বিসর্জন। বিজেপি আবার আজই কালীঘাট চলো বলে ডাক দেয়। এই আবহে ধৈর্য্য ধরতে বলেছেন মুখ্যমন্ত্রী। সবার জন্য তিনি চাকরির ব্যবস্থা করবেন। তাই প্ল্যান এ থেকে শুরু করে ই পর্যন্ত তৈরি করে ফেলেছেন। চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরই এক্স হ্যান্ডলে কুণাল ঘোষ লেখেন, ‘‌সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। আজ নেতাজি ইন্ডোরের সভায় এই বিষয়ে সবিস্তার বার্তা দিয়েছেন তিনি। ইন্ডোরের সভার পর এই বিষয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ টাস্ক ফোর্স গড়ে দিয়েছেন তিনি। তাতে থাকছেন শিক্ষাসচিব, আইনজ্ঞ, শিক্ষকদের প্রতিনিধি–সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।’‌

চাকরিহারাদের কোনও প্ররোচনায় পা দিতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। আর যাতে সব তথ্য সম্পর্কে ওয়াকিবহাল থাকেন তাই চাকরিহারাদের নিয়ে একটি প্রতিনিধিদল গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী রাজ্য সরকার যখন কোনও নোটিশ বা চিঠি দেয়নি তখন নিজ নিজ স্কুলে গিয়ে পড়ুয়াদের পাঠ দিতে বলেছেন। আর এই টাস্ক ফোর্স যে কাজটি করবে সেটা নিয়ে কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে সকলকে অবগত করার জন্য লিখেছেন, ‘‌মুখ্যমন্ত্রী আইনি পথেই যে প্রক্রিয়া শুরু করেছেন, তাতে যাতে বিলম্ব না হয়, সমাধানের লক্ষ্যে দ্রুত কাজ করা যায় সেটা মনিটর করবে এই টাস্ক ফোর্স। মুখ্যমন্ত্রী আন্তরিকভাবে বিপন্নদের জট কাটানোর কাজ দ্রুত করার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছেন।’‌

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *