Indian Share Market in April: মঙ্গলে বড় 'অমঙ্গল' হতে চলেছে শেয়ার বাজারে? হলে একজনই দায়ী - Bengali News | Will Indian Share Market Crash in April? - 24 Ghanta Bangla News
Home

Indian Share Market in April: মঙ্গলে বড় ‘অমঙ্গল’ হতে চলেছে শেয়ার বাজারে? হলে একজনই দায়ী – Bengali News | Will Indian Share Market Crash in April?

Spread the love

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়া বেশ কিছু কর ঘোষণা করতে চলেছেন। আগামী ২ এপ্রিল এই করের ঘোষণা হতে পারে। সেই দিনটাকে সে দেশে ‘লিবারেশন ডে’ বলে প্রচার কর হচ্ছে। মনে করা হচ্ছে, আমেরিকার পরিকল্পনা সেমিকন্ডাক্টর, মাইক্রোচিপ, ফার্মাসিউটিক্যাল ও আমদানিকৃত গাড়ির উপর ২৫ শতাংশ কর বসানো। আর ট্রাম্পের এই ঘোষণার কারণে বিরাট প্রভাব পড়তে পারে ভারতের বাজারে। কারণ ট্রাম্পের এই ‘পারস্পরিক করের’ আওতায় পড়তে চলেছে ভারতও।

নিজের বক্তৃতায় আগে বেশ কয়েকবার ভারতকে ‘করের রাজা’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। কারণ ভারত আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যে বিরাট আমদানি কর বসায়। আমেরিকান পণ্যের উপর ভারত গড়ে ১৪ শতাংশ কর নেয়, যা চিন বা কানাডার বসানো করের তুলনায় অনেকটাই বেশি।

এবারে ট্রাম্প কর বসালে সেই করের সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে দেশের বয়ন শিল্প, ফার্মাসিউটিক্যাল সংস্থা ও তথ্য প্রযুক্তি সেক্টরের উপর। আর এর ফলে এই সেক্টরের সংস্থাগুলোর শেয়ারের দাম আগামী ২ এপ্রিলের পর পড়তে পারে হুড়মুড়িয়ে।

ট্রাম্পের এই ঘোষণা আসার পর তার প্রভাব পড়েছে আমেরিকার শেয়ার বাজারেও। ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ এক ধাক্কায় ৭০০ পয়েন্ট পড়ে যায়। এস অ্যান্ড পি ৫০০ মার্চে তাদের সবচেয়ে খারাপ পতনের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে পড়েছে ন্যাসড্যাক, এস অ্যান্ড পি ১০০ ও ডাও জোনস সূচক।

ভারতের বাজারে কী কী প্রভাব পড়তে পারে?

নয়া কর ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যে অস্থিরতা বাড়বে। আর তার ফলে হুড়মুড়িয়ে পড়তে পারে ভারতের বাজার।

নয়া করের কারণে আমেরিকায় ভারতীয় পণ্য রফতানির পরিমাণ কমতে পারে। আর তার ফলে বাড়বে ভারতের বাণিজ্য ঘাটতি।

মোদ্দ কথা হল, ট্রাম্প নতুন করে কর বসালে সেটা ভারতের বাজারের জন্য খারাপ হবে। দীর্ঘমেয়াদে সেটা ভাল প্রমাণিত হতে পারে, কিন্তু স্বল্প মেয়াদে তা ভাল হবে না।

কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *