মমতা যেন আর বিদেশ সফরের অনুমতি না পান, জয়শঙ্করকে চিঠি দিলেন শুভেন্দু, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

মমতা যেন আর বিদেশ সফরের অনুমতি না পান, জয়শঙ্করকে চিঠি দিলেন শুভেন্দু, বাংলার মুখ

Spread the love

লন্ডন সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে দেশ ও জাতীয়তাবাদ বিরোধী বলে দাবি করে তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে বিদেশসচিব এস জয়শঙ্করকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সন্ধ্যায় বিজেপি রাজ্য সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন তিনি। শুভেন্দুবাবু বলেন, বিদেশমন্ত্রীকে আমি আনুরোধ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে আর সরকারি সফরে যাওয়ার অনুমতি না দেওয়া হয়।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘আমি জয়শঙ্করজিকে একটা চিঠি লিখেছি। যে ভারত সরকারের অনুমোদন নিয়ে হাইকমিশনের ব্যবস্থাপনায় উনি যে ভাবে ভারতকে ছোট করেছেন। সাংবাদিক যখন বলছেন ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাবে। উনি বলছেন, না না, আমি মানি না। উনি ভারতের প্রতিনিধিত্ব করতে গেছেন, না ভারতকে ছোট করতে গেছেন? আমি জয়শংকরজিকে বলেছি এনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে আপনার। আপনি ব্যবস্থা নিন। আর এর পরে আর এনাকে অনুমতি দেবেন না।’

মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, ‘এছাড়া ১৯০ বছরের ব্রিটিশ শাসনকে তিনি দারুণ ভাবে গ্লোরিফাই করেছেন। আমার বাড়ির লোক ব্রিটিশের জেলে ছিল। বিপিন অধিকারী। আমি সেটা মেনে নেব না কি? আমরা মেদিনীপুর তো, আমরা স্বাধীন করে দিয়েছিলাম ১৯৪২ সালের ১৭ ডিসেম্বর। তাম্রলিপ্ত জাতীয় সরকার করে। আমরা ৫ বছর আগে স্বাধীনতা ঘোষণা করেছি। আপনি গিয়ে বললেন, ব্রিটিশরা ১৯০ বছর ধরে অনেক কিছু করে দিয়ে গিয়েছে।’

শুভেন্দুর প্রশ্ন, ‘ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরার আত্মবলিদানের মূল্য নেই? যে মাটিতে বন্দেমাতরম তৈরি হয়েছে, যে মাটি জাতীয় সংগীত দিয়েছে, সেই মাটি থেকে গিয়ে আপনি ব্রিটিশের প্রশংসা করছেন? কালাপানিতে যারা অত্যাচারিত হয়েছেন তাদের মধ্যে সব থেকে বেশি বাঙালি ছিলেন। একটা দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী, জাতীয়তাবাদ বিরোধী, স্বাধীনতা আন্দোলন বিরোধী। এর বিরুদ্ধে সর্বত্র দেশপ্রেমিকদের আন্দোলনে নামা উচিত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *