Mamata Banerjee UPDATE: সবাই কালো শাড়ি, ধরনায় বসলেন মমতা – Bengali News | Mamata Banerjee To Stage Sit In Protest at dharmatala over not getting central Funds Updates
ধরনামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। Image Credit source: TV9 Bangla
কলকাতা: বাংলার পাওনা আদায়ে ফের ধরনায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার রেড রোডে আম্বেদকর মূর্তির কাছে ধরনায় বসবেন তৃণমূল সুপ্রিমো। ২ দিন ধরনা চলবে। ইতিমধ্যেই ধরনাস্থলে পৌঁছে গিয়েছেন মমতা। বেলা ১টার কিছু আগে ধরনাস্থলে যান মমতা। পরণে কালো পাড় সাদা শাড়ি, কালো শাল, পায়ে সাদা হাওয়াই চটি। লোকসভা ভোটের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ধরনা। এই মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো কোন বার্তা দেন, নজর সেদিকে।
Key Highlights
- আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে ধরনামঞ্চে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়।