Dearness Allowance: ফের বাড়ল কেন্দ্রীয় কর্মচারীদের DA, রাজ্যের সঙ্গে পার্থক্য হয়ে গেল ৩৭ শতাংশ – Bengali News | Union Cabinet approves 2 percent DA hike for central government employees
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বাড়ছে ডিএ (ফাইল ফোটো)Image Credit source: Facebook
নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ২ শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করল। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ৫৩ শতাংশ থেকে বেড়ে হল ৫৫ শতাংশ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার পার্থক্য বেড়ে দাঁড়াল ৩৭ শতাংশ।