Baloch Attacks Pakistani Army: ২৪ ঘণ্টার মধ্যে ফের হামলা! বোমায় উড়ে গেল পাকিস্তানি সেনার ৮টি বাস - Bengali News | Baloch Liberation Army Claims 90 Killed in Attack on Pakistani Army Convoy - 24 Ghanta Bangla News
Home

Baloch Attacks Pakistani Army: ২৪ ঘণ্টার মধ্যে ফের হামলা! বোমায় উড়ে গেল পাকিস্তানি সেনার ৮টি বাস – Bengali News | Baloch Liberation Army Claims 90 Killed in Attack on Pakistani Army Convoy

Spread the love

ইসলামাবাদ: পাকিস্তানের অন্দরে নতুন করে মাথা চাড়া দিচ্ছে বালোচপন্থী সন্ত্রাসবাদীরা। কিছুতেই ফাঁড়া কাটছে না পাকিস্তানি সেনার। রবিবার কোয়েটা থেকে তাফতানগামী একটি পাকিস্তানি সেনা কনভয়ের উপর হামলা চালায় বালোচিস্তান লিবারেশন আর্মি।

পাকিস্তানের সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় প্রায় সাত জন জওয়ানের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন ২১ জন। তবে পাকিস্তানি সেনার এই দাবিকে কার্যত নস্যাৎ করেছে বালোচপন্থী সন্ত্রাসীরা। তাদের দাবি, এই হামলায় কমপক্ষে ৯০ জন পাকিস্তানি জওয়ানের প্রাণ নিয়েছে তারা।

এই হামলার প্রসঙ্গে একটি বিবৃতিও জারি করা হয়েছে বালোচিস্তান লিবারেশন আর্মি সংগঠনের তরফে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘বালোচ লিবারেশন আর্মির মাজিদ ব্রিগেড, কয়েক ঘণ্টা আগেই নোশকি এলাকার রাখশান মিলের কাছে সেনা কনভয়ে হামলা চালায়। সেই কনভয়ে মোট ৮টি পাকিস্তানি সেনার বাস ছিল। যা বোমা হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে।’

(সবিস্তারে আসছে…)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *