Visva Bharati: ওই যে দেখা যাচ্ছে ওঁদের... দোলের মধ্যরাতে বিশ্বভারতীতে ঘটল ভয়ঙ্কর ঘটনা - Bengali News | Visva bharati Attack on Visva Bharati hostel on election night, explosive allegations against outsiders - 24 Ghanta Bangla News
Home

Visva Bharati: ওই যে দেখা যাচ্ছে ওঁদের… দোলের মধ্যরাতে বিশ্বভারতীতে ঘটল ভয়ঙ্কর ঘটনা – Bengali News | Visva bharati Attack on Visva Bharati hostel on election night, explosive allegations against outsiders

Spread the love

বিশ্বভারতীতে বহিরাগতদের হামলাImage Credit source: TV9 Bangla

বোলপুর: মধ্যরাতে বিশ্বভারতীর ছাত্রাবাসে হামলা, পড়ুয়াদের মারধরের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে। আবাসিকদের অভিযোগ, সুভাষপল্লিতে বিশ্বভারতীর তান ছাত্রাবাস কার্যত প্রতিবেশীদের দখলে৷ এই ছাত্রাবাসে মাত্র ২০ জন পড়ুয়া ছিল৷ দোলের পরের দিন রাত্রে বহিরাগতরা অকথ্য ভাষায় গালাগালি করে ছাত্রাবাসে চড়াও হয়।

অভিযোগ দীর্ঘদিন ধরেই এই সমস্যার সম্মুখীন হচ্ছে হোস্টেলে থাকা পড়ুয়ারা।  ছাত্রদের অভিযোগ, এলাকারই নির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে। ছাত্রাবাসের ছাত্রদের অভিযোগ, নানা ইস্যুতেই তাঁদেরকে উত্ত্যক্ত করেন অভিযুক্তরা। এমনকি এর আগে একাধিকবার মারধরও করা হয়েছে।

ছাত্রদের অভিযোগ, আসলে এলাকার কয়েকজন ওই হোস্টেলের জায়গা দখল করে  ক্লাব ঘর বানাতে চান। বাকি জায়গাটিকে দখল করতে চায়। তাই ছাত্রদের সঙ্গে এই ধরনের ব্যবহার নিত্যদিন হয়ে থাকে। তবে শনিবার ছাত্ররা প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।  যদিও এই বিষয়ে এলাকাবাসীরা কোন বক্তব্য দিতে নারাজ।

শনিবারের অশান্তির বেশ কিছু দৃশ্য মোবাইলবন্দি করে রেখেছেন ছাত্ররা। বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে সেই ভিডিয়ো পাঠিয়ে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ছাত্ররা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *