জানেন কিছু ওষুধের মাঝখানে কেন দাগকাটা থাকে? - Bengali News | Here is why some medicine has half line - 24 Ghanta Bangla News
Home

জানেন কিছু ওষুধের মাঝখানে কেন দাগকাটা থাকে? – Bengali News | Here is why some medicine has half line

Spread the love

মাথা ব্যথা হোক কিংবা জ্বর কিংবা নিয়মিত কোনও সমস্যার কারণে বেশিরভাগ মানুষই কমবেশি ওষুধ খেয়ে থাকেন। কিন্তু ওষুধের বেশ কিছু জিনিস সম্পর্কে আমাদের তেমন স্বচ্ছ ধারণা থাকে না। এই যেমন, বেশ কিছু ট্যাবলেটের ঠিক মাঝ বরাবর একটা সোজা লাইন কাটা থেকে। হয়তো আমরা ট্যাবলেটের মাঝখানে থাকা এই লাইন দেখেই থাকি। কিন্তু জানেন কি এই দাগ থাকার নেপথ্যের কারণ? কেনই বা সব ট্যাবলেটে এই দাগ দেখা যায় না?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আসলে কোনও রোগীকে বিশেষ কিছু ওষুধ প্রেসক্রাইব করার সময় ডাক্তাররা সেই ওষুধের ডোজ বেঁধে নেন। সেই সব ওষুধেই মাঝখান থেকে দাগ কাটা থাকে। যাতে রোগী ওষুধ খাওয়ার সময় সহজেই ওষুধকে মাঝখান থেকে দুভাগ করতে পারে।

বিশদে বলতে গেলে, অনেক সময় আমরা দেখি, ডাক্তার একই ওষুধ সকালে আর্ধেক সকালে ও বিকেলে আর্ধেক খেতে বলেন। আসলে ওষুধের পাওয়ারকে দুভাগে ভাগ করার ক্ষেত্রেই এই লাইনের ব্যবহার।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সব ওষুধের গায়ে এই দাগ থাকে না। তাঁর প্রধান কারণ হল, দাগ না থাকা ওষুধ গুলোর পাওয়ারকে ভাগ করা উচিত নয়। উল্টে তা ভাগ করলে বিপদ হতে পারে। বিশদে বলতে গেলে, ধরুন কোনও ঘুমের ওষুধের পাওয়ার যদি হয় ৫, তাঁরে গায়ে যদি দাগ থাকে, তাহলে তা ভাগ করে পাওয়ার কমিয়ে খাওয়া যেতে পারে। যদি কোনও ওষুধে পাওয়ার ৫ লেখা থাকে, কিন্তু দাগ না থাকে, তাহলে পুরোটাই খাওয়া শ্রেয়। চিকিৎসকর রোগীর পরিস্থিতি বুঝেই এই ধরনের ওষুধ প্রেসক্রাইব করেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *