Kolkata: কেন্দ্রীয় সরকারি উচ্চ পদস্থ আধিকারিক, দৃশ্যত হ্যান্ডসাম! সেই নবীনের ঘরে সকালে 'রান্নার মাসি' আসতেই পড়শিরা যা দেখলেন... অভিজাত আবাসনে এল পুলিশ - Bengali News | Kolkata Officer's hanging body found in Newtown residence - 24 Ghanta Bangla News
Home

Kolkata: কেন্দ্রীয় সরকারি উচ্চ পদস্থ আধিকারিক, দৃশ্যত হ্যান্ডসাম! সেই নবীনের ঘরে সকালে ‘রান্নার মাসি’ আসতেই পড়শিরা যা দেখলেন… অভিজাত আবাসনে এল পুলিশ – Bengali News | Kolkata Officer’s hanging body found in Newtown residence

Spread the love

কলকাতা: সুদর্শন, নম্র স্বভাবের, আবাসনের প্রত্যেকের সঙ্গেই ভালো সম্পর্ক। রাতেও এক গাল হাসি নিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন। কিন্তু সকালে আর দরজা খুলছিলেন না। প্রতিবেশী কোনও একটা দরকারেই কলিং বেল বাজিয়েছিলেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পর ফেরত যান। এরপর আসেন ‘ রান্নার মাসি’, তিনিও বেজ বাজাতে থাকেন। এদিকে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ! তাহলে কী হল! বিকল্প চাবি দিয়ে দরজা খুলতেই উদ্ধার হল বিদ্যুৎ দফতরের আধিকারিকের ঝুলন্ত দেহ। নিউটাউনের ঠাকুরদাঁড়ির অভিজাত আবাসন থেকে তাঁর দেহ উদ্ধার। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নবীন ডি চৌধুরী। তিনি নিউটাউনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর আসল বাড়ি মহারাষ্ট্রের নাসিকে।

পুলিশ সূত্রে খবর,  কয়েক মাস আগেই কলকাতায় নবীনের পোস্টিং হয়েছিল। শনিবার সকালে নিউটাউনের ঠাকুরদাঁড়ির অভিজাত আবাসনে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে নিউটাউন থানার পুলিশ। প্রতিবেশীরা জানাচ্ছেন, সকাল থেকেই ঘরের দরজা বন্ধ ছিল। দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেও সাড়া না মেলায় থানায় খবর দেন তাঁরা।

পুলিশ আসার আগেই তাঁরা যোগাযোগ করেন ওই ফ্ল্যাটের মালিকের সঙ্গে। মালিক এসে অপর চাবি দিয়ে ফ্ল্যাটের দরজা খুলে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন নবীন। তাঁকে দ্রুত উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে মনে করছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে আত্মহত্যা, তার কোনও ক্লু পাওয়া যায়নি। নাসিকে নবীনের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ।

দেহটিকে ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে আগামীকাল। প্রাথমিক রিপোর্ট অর্থাৎ অটোফসি রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *