ইস্ট-ওয়েস্ট মেট্রোয় টানা ২ দিন পুরো বন্ধ থাকবে পরিষেবা! আরও ২ দিন কম চলবে ট্রেন, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ইস্ট-ওয়েস্ট মেট্রোয় টানা ২ দিন পুরো বন্ধ থাকবে পরিষেবা! আরও ২ দিন কম চলবে ট্রেন, বাংলার মুখ

Spread the love

আবারও ইস্ট-ওয়েস্ট মেট্রোয় পুরোপুরি পরিষেবা বন্ধ থাকবে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী ৮ মার্চ (শনিবার) এবং ৯ মার্চ (রবিবার) ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ অংশ এবং হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে কোনও পরিষেবা মিলবে না। শুধু তাই নয়, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা এবং আগামী ১০ মার্চ (সোমবার) সকালেও কিছুটা ব্যাহত হবে পরিষেবা।

শুক্রবার শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভগামী শেষ মেট্রোর সময়

১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সন্ধ্যা ৭ টা ৩ মিনিট (রাত ৯ টা ৩৫ মিনিটের পরিবর্তে)।

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: সন্ধ্যা ৭ টা ৫ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।

শুক্রবার এসপ্ল্যানেড-হাওড়া ময়দানগামী শেষ মেট্রোর সময় 

কলকাতা মেট্রো এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান: সন্ধ্যা ৭ টা (রাত ৯ টা ৪৫ মিনিটের পরিবর্তে)।

সোমবার শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রোর সময়

১) শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ: সকাল ৮ টা ১৫ মিনিট (সকাল ৭ টা ৫ মিনিটের পরিবর্তে)।

২) সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা: সকাল ৮ টা ৫ মিনিট (সকাল ৬ টা ৫৫ মিনিটের পরিবর্তে)।

সোমবার এসপ্ল্যানেড-হাওড়া ময়দানগামী প্রথম মেট্রোর সময়

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সাধারণত সোমবার সকাল ৭ টায় এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানগামী মেট্রো ছাড়ে। আগামী ১০ মার্চ প্রথম পরিষেবা মিলবে সকাল আটটায়।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *