ICC Champions Trophy 2025: ছিটকে গেলেন শর্ট, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে নতুন অস্ত্র! - Bengali News | Injured Matthew Short out, Australia add young all rounder to ICC Champions Trophy squad ahead of India semi final clash - 24 Ghanta Bangla News
Home

ICC Champions Trophy 2025: ছিটকে গেলেন শর্ট, ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে অস্ট্রেলিয়া স্কোয়াডে নতুন অস্ত্র! – Bengali News | Injured Matthew Short out, Australia add young all rounder to ICC Champions Trophy squad ahead of India semi final clash

Spread the love

ছিটকে গেলেন শর্ট, ভারতের বিরুদ্ধে সেমির আগে অস্ট্রেলিয়ায় নতুন অস্ত্র!Image Credit source: X

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) সেমিফাইনালের আগে অজি শিবিরে চমক। সঙ্গে রয়েছে খানিক চিন্তাও। কারণ একদিকে চোটের কারণে ছিটকে গিয়েছেন ওপেনার ম্যাথু শর্ট (Matthew Short)। আর তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার স্কোয়াডে এসেছেন নতুন অস্ত্র। স্পিনার কুপার কোনোলি। দুবাইতে স্পিন দাপট দেখাচ্ছে রোহিত ব্রিগেড। এ বার সেখানেই অজিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে নামবে মেন ইন ব্লু। তার ঠিক আগে অস্ট্রেলিয়ান টিমে চমক।

সাধারণত কোনও ব্যাটার চোটে ছিটকে গেলে তাঁর পরিবর্তে এক স্পেশালিস্ট ব্যাটারকেই টিমে নেওয়া হয়। কিন্তু মিনি বিশ্বকাপের সেমিফাইনালের আগে সে পথে হাঁটেনি অস্ট্রেলিয়া। বরং অজি শিবিরের পক্ষ থেকে এমন এক ক্রিকেটারকে বেছে নেওয়া হয়েছে যিনি অলরাউন্ডারের ভূমিকা পালন করেন। কুপার কোনোলি স্পিন বোলিং করেন। মিডল অর্ডারে ব্যাটও করেন।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের সময় ফিল্ডিং করতে গিয়ে ম্যাথু শর্টের পায়ের পেশিতে টান ধরেছিল। পরে তিনি ব্যাটিংয়ে নামার পর পায়ের চোটে কষ্ট পাচ্ছিলেন। তাঁকে দেখেই সেটা বোঝা যাচ্ছিল। অজি শিবির ভেবেছিল পরে শর্ট সুস্থ হয়ে উঠবেন। কিন্তু শেষ চারের লড়াইয়ের আগে তেমনটা না হওয়ার ফলে পরিবর্ত ক্রিকেটার নিতে বাধ্য হল অস্ট্রেলিয়া।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *