শীত অতীত, ২০ ফেব্রুয়ারিতেই বুঝে যাবেন গরম কাকে বলে - Bengali News | Weather update: temperature to be up from 20th February - 24 Ghanta Bangla News
Home

শীত অতীত, ২০ ফেব্রুয়ারিতেই বুঝে যাবেন গরম কাকে বলে – Bengali News | Weather update: temperature to be up from 20th February

Spread the love

শীতের আমেজ ধীরে ধীরে কমবে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকছে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় এক থেকে দুই ডিগ্রির মতো নীচে রয়েছে বিভিন্ন জেলাতে। তাপমাত্রা ধীরে ধীরে কিছুটা বাড়বে। পরবর্তী সপ্তাহে দু- তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। আগামী তিন চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *