বাজারে থেকে কিনা পনির আসল নাকি নকল? যাচাই করবেন কী ভাবে? - Bengali News | How to taste the quality of paneer you are buying from the market - 24 Ghanta Bangla News
Home

বাজারে থেকে কিনা পনির আসল নাকি নকল? যাচাই করবেন কী ভাবে? – Bengali News | How to taste the quality of paneer you are buying from the market

Spread the love

বাঙালি সব সময় খাদ্য রসিক। সে মাছ-মাংস হোক বা নিরামিষ খাবার দাবার। বিশেষ করে পুজোর সময় বেশিরভাগ বাঙালি পরিবারেই নিরামিষ খাওয়া দাওয়ার চল রয়েছে। নিরামিষ বললেই ধোকার ডালনা, ছানার কোপ্তা থেকে শুরু করে পনিরের নানা পদের কথা মাথায় আসে। চিলি পনির, গন্ধরাজ পনির, পনির ভর্তা আরও কত কী? বলতে শুরু করলে শেষ হবে না।

প্রশ্ন হল পনির রান্না করার জন্য বাজার থেকে যে পনির কিনে আনছেন আসল নাকি নকল? সে বাজারে কিনতে পাওয়া সাধারণ পনির বা বেশি দামের প্যাকেটজাত দ্রব্য। আসল নাকি নকল সিন্থেটিক পনির খাচ্ছেন বুঝবেন কী ভাবে?

পনিরের আসল-নকল কিনতে হলে আপনাকে করতে হবে একটা ছোট্ট পরীক্ষা। বিখ্যাত সমাজমাধ্যম প্রভাবী এবং ফুড ব্লগার আয়ুষ সাপরা নিজের একটি ভিডিয়োতে জানিয়েছেন সেই পন্থাই।

কী ভাবে যাচাই করে নেবেন?

প্রথমে বাজার থেকে যে পনির কিনে এনেছেন তা একটা ছোটো টুকরো করে নিন। যদি প্যাকেটজাত ফ্রোজেন পনির হয় তাহলে বরফ কাটিয়ে নিন।

এবার সেই পনিরের টুকরো ঈষদ উষ্ণ জলে ধুয়ে নিন। সেই পনিরের টুকরোর উপরে এক ফোঁটা বা দু’ফোঁটা আয়োডিন টিংকচার ঢেলে দিন। যদি পনিরের রং না বদলায় তাহলে বুঝবেন পনির ভাল। যদি রং কালো বা গাঢ় বাদামী বর্ণের হয়ে যায় তাহলে বুঝবেন সেই পনিরে ভ্যাজাল রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *