Uluberia: ফুলঝুড়ির ফুলকি থেকে আগুন, বাড়ির ভিতরই ঝলসে মৃত্যু তিন বাচ্চার - Bengali News | Uluberia Three people died due to burns from the stake fire - 24 Ghanta Bangla News
Home

Uluberia: ফুলঝুড়ির ফুলকি থেকে আগুন, বাড়ির ভিতরই ঝলসে মৃত্যু তিন বাচ্চার – Bengali News | Uluberia Three people died due to burns from the stake fire

Spread the love

বাজির আগুনে ঝলসে মৃত্যু হল তিন জনেরImage Credit source: TV9 Bangla

উলুবেড়িয়া: বাজি পোড়াতে গিয়ে ভয়াবহ ঘটনা! বাজি পোড়াতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড বাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল তিন জনের। মৃত্যু হয়েছে দুই নাবালক, এক নাবালিকার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের বানিতলায়।  ঘটনাস্থলে উলুবেড়িয়া থানার পুলিশ। বাড়ির এক অংশে আগুন লেগে গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  কালীপুজো উপলক্ষে শুক্রবার রাতেও বাজি পোড়ানো চলছিল।  সন্ধ্যা ৭ টা নাগাদ বাড়ির ভিতরে ফুলঝুড়ি পোড়াচ্ছিল ওই বাচ্চাগুলো। সে সময়ে ফুলঝুড়ির ফুলকি দিয়ে ঘরের কোনও কিছুতে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে ঘর।

ঘর থেকে বেরোতে পারেনি ওই তিন বাচ্চা। প্রতিবেশীরা আগুন জ্বলতে দেখে ঘর থেকে বালতি গামলা করে জল ঢালতে থাকেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। ছড়িয়ে পড়তে থাকে আগুন। দমকলে এসে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে এনে দুই নাবালক ও এক নাবালিকাকে উদ্ধার করে, ততক্ষণে ঝলসে মৃত্যু হয় তিন জনেরই। এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *