ছেলে SFI, যাদবপুরে গাড়ি ধাক্কায় আহতের বাবা তৃণমূল নেতা, সোমে ছাত্র ধর্মঘট, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

ছেলে SFI, যাদবপুরে গাড়ি ধাক্কায় আহতের বাবা তৃণমূল নেতা, সোমে ছাত্র ধর্মঘট, বাংলার মুখ

Spread the love

উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে মন্ত্রী ব্রাত্য বসুর সামনে বিক্ষোভ, গাড়িতে ভাঙচুর। আর অন্যদিকে ব্রাত্যর গাড়ির ধাক্কায় আহত ছাত্ররা। দুজনেই বাম ছাত্র সংগঠনের সদস্য়। একজন বেশি আহত। নাম ইন্দ্রানুজ রায়। তিনি আরএসএফের সদস্য বলে খবর। আর অপরজন অভিনব বসু। তিনি এসএফআইয়ের সদস্য বলে খবর। 

আর  দ্য ওয়ালের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে এই অভিনব সাঁকরাইল ব্লক তৃণমূলের সভাপতির ছেলে। অর্থাৎ বাবা তৃণমূল করেন। এমনকী নেতৃত্ব দেন দলকে। তবে ওই প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে ওই ব্যক্তি জানিয়েছেন, আমার ছেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ে। এখন হস্টেলেই পড়াশোনা করছে। ছেলে আহত হয়েছেন বা আঘাত পেয়েছেন বলে তিনি মানতে চাননি। 

এদিকে  ওই সংবাদমাধ্যমকে অভিনব জানান, বাবা তৃণমূল করেন। বাবা আমাকে নিয়ে কী বলেছেন জানি না। তবে আমি এসএফআই করি। বামপন্থী রাজনীতি দর্শনে বিশ্বাস করি। সক্রিয়ভাবে রাজনীতিটা করি। তিনি জানিয়েছেন ব্রাত্য বসুর গাড়ির ধাক্কায় তিনি আহত হননি। তাঁর পায়ে ধাক্কা দিয়েছে ওমপ্রকাশ মিশ্রের গাড়ি।

এদিকে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। 

এদিকে ফের যাদবপুরের অন্দরে তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন। একের পর এক ঘটনা।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *