Bangladesh: হাসিনার পতনের 'মূল চক্রী' ছাত্রনেতা নাহিদের ব্যাঙ্কে কত টাকা রয়েছে জানেন? শুনলে চমকে যাবেন... - Bengali News | Bangladesh National Citizen Party Chief Nahid Islam Shows His Bank Transaction - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: হাসিনার পতনের ‘মূল চক্রী’ ছাত্রনেতা নাহিদের ব্যাঙ্কে কত টাকা রয়েছে জানেন? শুনলে চমকে যাবেন… – Bengali News | Bangladesh National Citizen Party Chief Nahid Islam Shows His Bank Transaction

Spread the love

ঢাকা: একটা সৎ রাজনীতিকের পরিচয় কি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে? নাহিদের কাছে হয়তো সেটাই। তাই জন্য দল গঠনের ঘণ্টাখানেকের মধ্যে সমাজমাধ্যমের সামনে খুলে দিলেন নিজের আর্থিক তহবিলের খতিয়ান।

তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্য়ালয়ের পডুয়া। তারপর হলেন হাসিনা-বিরোধী আন্দোলনের মুখ। কেউ কেউ বলে থাকেন, হাসিনার পতনের অন্যতম কারণই এই নাহিদ ইসলাম। সেই আন্দোলনে রেশ থামার পর তদারকি সরকারের উপদেষ্টার দায়িত্ব নেন নাহিদ। তবে মাস কয়েকের মধ্য়েই ‘বিপ্লব সাফল্যে’ ভরা জীবন ছেড়ে এখন কাদা-মাটির রাজনীতিতে বাংলাদেশের ছাত্র-নেতা নাহিদ ইসলাম।

সেই সূত্র ধরেই পদ্মা পাড়ের দেশে তৈরি হয়েছে নতুন একটি রাজনৈতিক দল। নাম জাতীয় নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী আন্দোলন মঞ্চ ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে গঠন হয়েছে এই নতুন দল। সম্ভাব্য জাতীয় নির্বাচনের আগেই শুক্রবার আত্মপ্রকাশ হল দলের। আহ্বায়ক পদ গেল ইউনূস সরকারের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামের কাছে। তারপরই নিজের ব্যাঙ্কের লেনদেনের খতিয়ান সমাজমাধ্যমে তুলে ধরলেন তিনি।

কী দেখা গেল সেই খতিয়ানে? সমাজমাধ্য়মে তিনি লিখলেন, ‘উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পাই। তারপর ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খুলি। আপাতত সেই অ্যাকাউন্টেই ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে তুলে ধরলাম।’

এরপরই তিনি লিখলেন, ‘উপদেষ্টা হিসাবে দায়িত্বগ্রহণের পর কোনও আলাদা জমি-বাড়ি করিনি। সেই সময়কালে আমার ব্যাঙ্কে জমা পড়ে মোট ১০ লক্ষ ৬ হাজার ৮৮৬ টাকা। যার মধ্যে ৯ লক্ষ ৯৬ হাজার ১৮৮ টাকা তুলে ফেলেছি।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *