‘অন্য বাড়িতে তো উনি…’, গোবিন্দাকে নিয়ে ফের বিস্ফোরক স্ত্রী সুনীতা, এবার কী ফাঁস করলেন? – Bengali News | Sunita ahuja on govinda and her divorce
৬ মাস আগেই নাকি ডিভোর্স ফাইল করেছিলেন গোবিন্দা ও সুনীতা। অন্তত, তাঁদের আইনজীবী এমনটাই মন্তব্য করেছেন। এবং এর সঙ্গে জানিয়েছেন, এক ব্যক্তিগত কারণেই দুজনে, দুই বাড়িতে আলাদা থাকেন। এসব নিয়ে অবশ্য গোবিন্দা চুপ করে রয়েছেন। তবে ফের একবার মুখ খুললেন স্ত্রী সুনীতা।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি সুনীতা একটি ফিল্মি পার্টিতে হাজির হয়েছিলেন। সেখানে পাপারাজ্জিদের ক্য়ামেরার সামনে পড়তেই গোবিন্দাকে নিয়ে ফস করে একটি মন্তব্য করে ফেলেন। যা শুনে সবাই তো হতবাক। গোবিন্দার প্রসঙ্গ উঠতেই, সুনীতা বলেন, উনি তো অন্য বাড়িতে ভ্যালেন্টাইনকে নিয়ে থাকেন! সুনীতার মুখে এমন কথা শুনেই ফের হইচই বলিউডে।
গোবিন্দা- সুনীতা আহুজা। বলিউডের নজরকাড়া জুটি। ৩৭ বছর দাম্পত্য কাটিয়ে, তাঁরা এখনও একেবারে ‘রব নে বনাদি জোড়ি’। হ্যাঁ, এতদিন অনুরাগীরা এমনটাই মনে করতেন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা পত্নী সুনিতা যা বললেন, তা কিন্তু বেশ দুশ্চিন্তার। নিন্দুকরা বলছেন, সুনিতা হয়তো তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে বিচ্ছেদের ইঙ্গিতই দিয়েছেন!
সম্প্রতি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, ৩৭ বছরের দাম্পত্য হলেও, বেশ কয়েক বছর ধরেই আলাদা থাকেন গোবিন্দা ও সুনিতা। আর সুনিতার সঙ্গে থাকেন তাঁর দুই সন্তান। সুনিতা যে ফ্ল্য়াটে থাকেন, তাঁর উলটো দিকের বাংলোতেই থাকেন গোবিন্দা। নিয়মিত তাঁদের নাকি কথাও হয় না।