Controversy: 'হিন্দু ধর্মের অপমান', শিবলিঙ্গ নিয়ে কী এমন ভুল করে বসলেন অক্ষয়? - Bengali News | Akshay Kumar BREAKS SILENCE on 'Mahakal Chalo' controversy - 24 Ghanta Bangla News
Home

Controversy: ‘হিন্দু ধর্মের অপমান’, শিবলিঙ্গ নিয়ে কী এমন ভুল করে বসলেন অক্ষয়? – Bengali News | Akshay Kumar BREAKS SILENCE on ‘Mahakal Chalo’ controversy

Spread the love

শিবরাত্রী তিথিতেই বিতর্কে নাম জড়ালো অভিনেতা অক্ষয় কুমারের। শিবলিঙ্গের সঙ্গে কী এমন করে বসলেন অভিনেতা? যা নিয়ে তোলপাড় হল গোটা সোশ্যাল মিডিয়া। ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। উঠেছে অভিযোগ। সম্প্রতি অক্ষয় কুমারের আগামী ছবি ‘কনাপ্পা’র ‘মহাকাল চলো’ গানটি প্রকাশ্যে এসেছে। সেই গানের দৃশ্য নিয়েই জলঘোলা হচ্ছে সর্বত্র। যা দেখা মাত্রই আপত্তি তুলেছেন পুরোহিত অ্যাসোসিয়েশন। এতে হিন্দু ধর্মের অপমান করা হয়েছে, স্পষ্ট দাবি তাঁদের। অ্যাসোসিয়েশনের সভাপতি মহেশ শর্মার বক্তব্য “ছবিতে অভিনেতা শিবলিঙ্গকে জড়িয়ে রয়েছেন এবং তাঁর উপর পঞ্চামৃত অভিষেক করা হচ্ছে যা অনুচিত। এ ছাড়াও, যে ভাবে ভস্ম নিবেদন করা হচ্ছে, সেটা ঠিক পদ্ধতি নয়। কারণ কেবল উজ্জয়িনীর মহাকালকেই ভস্ম দেওয়া হয়, অন্য কোথাও এই প্রথা পালন করা হয় না। ছবির সেটে যা কিছু একটা তৈরি করে সনাতন ধর্মকে অপমান করা সঠিক নয়।’’

যদিও এই অভিযোগ সামনে আসতেই মুখ খুলেছেন অভিনেতা। তিনি স্পষ্ট বলেন, ‘‘ছোটবেলা থেকেই আমার বাবা-মা শিখিয়েছেন, ঈশ্বরই আমাদের মাতা-পিতা। তা হলে, যদি আপনি আপনার বাবা-মাকে আলিঙ্গন করেন, তাতে দোষের কী আছে? একেবারেই নেই। যদি আমার এই ভক্তিকে কেউ বাঁকা চোখে দেখেন তাতে আমার কোনও দোষ নেই।’’ ফলে তিনি যে এর মধ্যে কোনও ভুল দেখছেন না, তা স্পষ্ট করে দেন। তবে বিতর্কের জল এখন কতদূর গড়ায় সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *