Bangladesh Robbery: এটাই ইউনূসের সংস্কার? নৈরাজ্যের বাংলাদেশে ২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি 'ধর্ষণে'র অভিযোগ! - Bengali News | Is This Reform in Bangladesh Under Muhammad Yunus? 83 Cases of Robbery Reported in just 2 Hours in Dhaka - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Robbery: এটাই ইউনূসের সংস্কার? নৈরাজ্যের বাংলাদেশে ২ ঘণ্টায় ৮৩টি ডাকাতি, ৪৮ ঘণ্টায় ৭৩টি ‘ধর্ষণে’র অভিযোগ! – Bengali News | Is This Reform in Bangladesh Under Muhammad Yunus? 83 Cases of Robbery Reported in just 2 Hours in Dhaka

Spread the love

বাংলাদেশে প্রকাশ্যে চলছে ডাকাতি।Image Credit source: TV9 বাংলা

ঢাকা: নৈরাজ্যের বাংলাদেশ। দিনে দিনে ধ্রুব সত্যে পরিণত হচ্ছে কথাটা। লাগাতার চুরি, ছিনতাই চলছেই। মহিলারাও সুরক্ষিত নন। একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে বাংলাদেশ জুড়ে। রবিবার রাতে ১০টা থেকে ১২টার মধ্যে, মাত্র ২ ঘণ্টাতেই ৮৩ টি ডাকাতি হল শুধুমাত্র ঢাকায়।

গোটা বাংলাদেশ জুড়ে নৈরাজ্য চরম আকার ধারণ করেছে। কার্যত জ্বলছে ঢাকা। জানা গিয়েছে, গতকাল রাতে মাত্র ২ ঘণ্টাতেই ঢাকায় ডাকাতি হয়েছে ৮৩টি এলাকায়। কোথাও ছিনতাই, কোথাও গুলি চলেছে। কোথাও আবার চপার দিয়ে কোপানো হয়েছে। সবটাই ঘটেছে রাজধানী ঢাকায়। একটি দোকান থেকেই ৪০০ ভরি সোনা ও ১ লক্ষ টাকা নগদ লুঠ করেছে দুষ্কৃতীরা।

শুধু চুরি-ডাকাতিতেই আটকে নেই। গত ৪৮ ঘণ্টায় ৭৩ ধর্ষণের ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের একাধিক ভিডিয়োও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে, তারা বাইক নিয়ে আসছে, গুলি চালাচ্ছে, লুঠ করে পালাচ্ছে।

এই সব ঘটনার জেরে রাতভর আন্দোলনে নামে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা । স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাতভর চলে সেই আন্দোলন । তড়িঘড়ি রাত ৩টেয় সাংবাদিক বৈঠক ডাকতে বাধ্য হন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আশ্বাস দিয়েছেন যে আজ থেকে পরিস্থিতি পাল্টাবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *