গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ, চড়ায় দেহ উদ্ধার
এই সময়, হাওড়া: বন্ধুদের সঙ্গে খেলাধুলোর পরে গঙ্গায় স্নান করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়েছিল দুই কিশোর। একজন কোনওক্রমে প্রাণে বাঁচলেও, জলের গভীরে তলিয়ে যায় অন্য জন। একদিন ধরে তল্লাশির পরে রবিবার সকালে বেলুড়ের গঙ্গার চড়া থেকে উদ্ধার হলো নিখোঁজ কিশোর রূপম গঙ্গোপাধ্যায়ের দেহ।