Indian navy: আরব সাগরে অপহৃত জাহাজের ১৯ পাক নাবিককে উদ্ধার করল ভারতীয় নৌবাহিনী – Bengali News | Indian navy rescued vesel with 19 pak sailors which hijacked by armed Somali pirates in Arabian sea
ভারতীয় নৌজাহাজের সাহায্য উদ্ধার অপহৃত পাক ভেসেল।Image Credit source: indian navy
কোচি: ফের আরব সাগরে জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে আরও একটি বড় সাফল্য পেল ভারতীয় নৌবাহিনী। এবার আরব সাগরে সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুদের হাত থেকে আরও একটি অপহৃত জাহাজ ছিনিয়ে আনল ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র। ভারতীয় নৌবাহিনীর সাহায্যে উদ্ধার হলেন ১৯ জন পাক নাগরিক। খবরটি জানিয়ে টুইট করেছে নৌবাহিনী। টুইটারে বলা হয়েছে, জলদস্যুদের বিরুদ্ধে ৩৬ ঘণ্টার মধ্যে এটা ভারতীয় যুদ্ধজাহাজের দ্বিতীয় সফল অভিযান।
নৌবাহিনী সূত্রে খবর, ইরানি পতাকাবাহী মাছ ধরার ভেসেল এমভি ইমান সোমবার রাতে অপহরণ করে জলদস্যুরা। অভিযান চালিয়ে অবশেষে ভেসেলটি জলদস্যুদের হাত থেকে ছিনিয়ে এনেছে ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র। এমভি ইমান-এ ১৫ জন নাবিক ছিলেন। সকলেই পাকিস্তানের নাগরিক। তাঁদেরও উদ্ধার করা হয়েছে।
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…