Rahul Dravid: ছেলের হাফসেঞ্চুরি, বাবা মাত্র ১০ রান! অন্বয়ের টিমের হয়ে নামলেন রাহুল দ্রাবিড় - Bengali News | Rahul Dravid plays with his son Anvay in a club match - 24 Ghanta Bangla News
Home

Rahul Dravid: ছেলের হাফসেঞ্চুরি, বাবা মাত্র ১০ রান! অন্বয়ের টিমের হয়ে নামলেন রাহুল দ্রাবিড় – Bengali News | Rahul Dravid plays with his son Anvay in a club match

Spread the love

বয়সটা হতে পারে ৫২। ক্রিকেটের প্রতি তাঁর প্যাশন এবং ফিটনেস এখনও তাক লাগানো। ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। আগামী আইপিএলে কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে দেখা যাবে রাজস্থান রয়্যালসের কোচ হিসেবে। গত বছর অবশ্য তাঁর কাছে দুর্দান্ত কেটেছিল। দীর্ঘ সময় ধরেই ভারতীয় ক্রিকেটে কোচিংয়ে যুক্ত। ভারতের যুব দলকে কোচিং করানোর পর সিনিয়র দলের দায়িত্ব নেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বও সামলেছেন। ২০২৩ সালে তাঁর কোচিংয়ে টানা দশ ম্যাচ জিতে ওয়ান ডে বিশ্বকাপ ফাইনালে উঠেছিল ভারত। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়। তবে গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটে চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছেন রাহুল দ্রাবিড়। এ বার আইপিএলে নজর। তার আগে ছেলের সঙ্গে ম্যাচ খেললেন রাহুল দ্রাবিড়!

কিছুদিন আগে একটি ছবি ভাইরাল হয়েছিল। দ্রাবিড় পুত্র সমিত ম্যাচ খেলছিলেন। গ্যালারি সিঁড়িতে বসেই স্ত্রীর সঙ্গে ছেলের ম্যাচ দেখছিলেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়। এ বার অবশ্য় দেখা নয়। ছোট ছেলে অন্বয়ের সঙ্গে এক টিমের হয়ে ম্যাচও খেললেন। শ্রী নাসুর মেমোরিয়াল শিল্ডের তৃতীয় ডিভিসন ম্যাচে ছোট ছেলে ১৬ বছরের অন্বয়ের নেমে পড়েন রাহুল দ্রাবিড়ও।

বিজয় ক্রিকেট ক্লাবের (মালুর) হয়ে খেলেন রাহুল ও তাঁর ছোট ছেলে অন্বয়। প্রথমে ব্যাট করে বিজয় ক্রিকেট ক্লাব ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান করে। অন্বয় ৬০ বলে ৫৮ রান করে। যদিও বাবা রাহুল দ্রাবিড় ৮ বলে মাত্র ১০ রান। তবে রাহুল দ্রাবিড়ের উপস্থিতি নতুন প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে দুর্দান্ত একটা অনুভূতি তৈরি করেছে। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করে নেওয়া! অলীক কল্পনা। সেটাই বাস্তব হল কচিকাচাদের জন্য।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *