Maldah: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রকাশ্যে CCTV ফুটেজ - Bengali News | Maldah: Attempted attack on Trinamool councillor, death threats alleged, CCTV footage released - 24 Ghanta Bangla News
Home

Maldah: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে হামলার চেষ্টা, প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রকাশ্যে CCTV ফুটেজ – Bengali News | Maldah: Attempted attack on Trinamool councillor, death threats alleged, CCTV footage released

Spread the love

হুমকির সিসিটিভি ফুটেজ!Image Credit source: TV9 Bangla

মালদহ: তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দলবল নিয়ে হামলার চেষ্টা,  প্রাণনাশের হুমকির অভিযোগ। সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। চাঞ্চল্য মালদহের ইংরেজবাজারে। কাউন্সিলরের বিরুদ্ধে প্রতিবাদ করায় সেই প্রতিবাদী যুবককে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ২নং গভমেন্ট কলোনি এলাকায়।

ঘটনায় অভিযোগকারী যুবক চন্দন চক্রবর্তী জানান, তিনি ডেকোরেটরের কাজ করেন। সেই কারণে এক অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির জন্য বাড়ির পাশে দুর্গা মন্ডপের মাঠে ডেকোরেটরের সামগ্রী রেখেছিলেন। যা দেখে স্থানীয় কাউন্সিলর অশোক সাহা ঝামেলা করেন। তাঁর বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকেন বলে অভিযোগ। মারতে উদ্যত হন। এমনকি প্রাণনাশের হুমকিও দেন বলে তাঁর অভিযোগ।

চন্দনের অভিযোগ, আসলে তিনি কাউন্সিলরের বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করেছিলেন। কাউন্সিলর মন্দির নির্মাণের অনুদানের টাকার কোন হিসাব দেননি। উল্টে কমিটি ভেঙে দেওয়ার চেষ্টা করেন। এছাড়াও কাউন্সিলর হিসেবে মাঠের কোন সংস্কার করেননি। উল্টে মাঠে থাকা বাচ্চার একটি খেলার সরঞ্জাম তিনি বিক্রি করে দেন। যার প্রতিবাদ করেছিলেন তিনি। সেই কারণেই এদিন হঠাৎ করে তাঁকে মারতে উদ্যত হন। গালিগালাজ করেন। প্রাণনাশের হুমকি দেন। সেই কারণে তিনি গোটা বিষয়টি জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

যদিও পুলিশ এখনও পর্যন্ত তেমন কোনও পদক্ষেপ করেনি। তিনি ও তাঁর পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন। তবে শুধু চন্দন চক্রবর্তী একা নন। কাউন্সিলরের বিরুদ্ধে একই অভিযোগ করেন, রাকেশ রায় নামে আরও এক এলাকাবাসী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা। তাঁর বক্তব্য, চন্দন চক্রবর্তী সমাজের কিট। তাঁর ডেকোরেটর ব্যবসার বিভিন্ন সামগ্রী দুর্গামন্ডপের মাঠে রাখা বন্ধ করে দেওয়ার কারণেই তিনি তাকে কালিমালিপ্ত করতে এই সমস্ত মিথ্যা অভিযোগ করছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *