জেলের ভিতর হিন্দুদের ইসলামে ধর্মান্তরণ করত জঙ্গি তারিকুল, আদালতে বলল রাজ্য পুলিশের STF - 24 Ghanta Bangla News
Home

জেলের ভিতর হিন্দুদের ইসলামে ধর্মান্তরণ করত জঙ্গি তারিকুল, আদালতে বলল রাজ্য পুলিশের STF

Spread the love

রাজ্যে জঙ্গি নেটওয়ার্কের তদন্তে নেমে আদালতে বিস্ফোরক দাবি করল রাজ্য পুলিশের STF. বৃহস্পতিবার বরহমপুর আদালতে গ্রেফতার হওয়া জঙ্গিদের পেশ করে STFএর তরফে দাবি করা হয়েছে, জেলে বসে হিন্দু যুবকদের ইসলামে ধর্মান্তরিত করেছে আনসারউল বাংলা জঙ্গি তারিকুল। একজন নয়, মগজধোলাই করে এরকম অন্তত ৩ জনকে ধর্মান্তরিক করে জঙ্গিবাদের প্রচারে নামিয়েছে সে। তার মধ্যে ১ জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার রাজ্য পুলিশের হাতে গ্রেফতার ৬ জঙ্গি, অসম STFএর হাতে গ্রেফতার ৩ জঙ্গি ও বিপ্লব বিশ্বাস ওরফে আবদুল নামে আরও এক জঙ্গিকে বহরমপুর আদালতে পেশ করে STF. এর পর বেঙ্গল পুলিশের STFএর তরফে দাবি করা হয়, জেলে বসে ধর্মান্তরণ করছিল গ্রেফতার হওয়া আনসার জঙ্গি তারিকুল। বহরমপুর জেলে থাকাকালীন অন্তত ৩ জনকে ধর্মান্তরিত করেছে সে। তার মধ্যে একজন নদিয়ার থানাপাড়া থানা এলাকার বাসিন্দা বিপ্লব বিশ্বাস। তাকেও বহরমপুর জেলেই ধর্মান্তরিত করেছিল তারিকুল। ইসলামে ধর্মান্তরিত করার পর বিপ্লবের নাম দেওয়া হয় আবদুল। বিপ্লব জামিনে জেল থেকে মুক্ত হলে তাকে ইসলামি জঙ্গিবাদ প্রচারে নিয়োগ করে তারিকুল।

আদালতে বেঙ্গল STFএর তরফে আরও জানানো হয়েছে, শুধু বিপ্লব নয়, আরও অন্তত ২ জনকে জেলের ভিতরে ধর্মান্তরিত করেছে তারিকুল। তাদের খোঁজ চলছে।

দেশে বাংলাদেশি জঙ্গি নেটওয়ার্ক ধ্বংস করতে তদন্তে নেমে পশ্চিমবঙ্গ থেকে একের পর এক জঙ্গিকে গ্রেফতার করে অসম পুলিশের STF. এর পর তদন্তে নেমে বেঙ্গল STFও বেশ কয়েকজনকে ধরে। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যে জেলের ভিতরে ধর্মান্তরণ হলেও জেল প্রশাসন কী করছিল? কেন কোনও খবর ছিল না গোয়েন্দাদের কাছে? না কি সব জেনেও ঘুমাচ্ছিল প্রশাসন।

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *