ছিঁচকে চোরকে ধরতেই বেরিয়ে এল শাহরুখ খানের নাম! শেষে কি না এই.... - Bengali News | Thief Caught by Gujarat Police Reveals He did this to Shah Rukh Khan in 2023 - 24 Ghanta Bangla News
Home

ছিঁচকে চোরকে ধরতেই বেরিয়ে এল শাহরুখ খানের নাম! শেষে কি না এই…. – Bengali News | Thief Caught by Gujarat Police Reveals He did this to Shah Rukh Khan in 2023

Spread the love

শাহরুখের সঙ্গে কী যোগ এই দুই যুবকের?Image Credit source: X

আহমেদাবাদ: বাড়ি ফাঁকা থাকলেই সুযোগ পেয়ে ঢুকে পড়ত। নিমেষে সাফ করে দিত গোটা বাড়ি। তন্নতন্ন করে খুঁজে বের করত কোথায় সোনা-দানা, টাকা পয়সা আছে। এমনই এক ছিঁচকে চোরকে ধরে পুলিশ। আর তাঁকে জেরা করতেই উঠে এল শাহরুখ খানের নাম!

গুজরাটের ভারুচে এক সেনাকর্মীর বাড়ি থেকে ২.৭৪ লক্ষ টাকার সোনা ও রুপোর জিনিস চুরি হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ রাম স্বরূপ কুশওয়াহা নামক বছর একুশের এক যুবককে গ্রেফতার করে। তার সহকারী মিনহাজ সিন্ধাকেও গ্রেফতার করে পুলিশ।

তাদের জেরা করার সময়ই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। জানা যায়, ছোট-খাটো চোর নয় তারা। বলিউড অভিনেতা শাহরুখ খানের বাড়িতেও ঘুরে এসেছে তারা। ২০২৩ সালে মন্নতে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ভিতরে ঢুকে পড়েছিল ধৃত রাম স্বরূপ কুশওয়াহা। সঙ্গে ছিল আরও একজন। পরে নিরাপত্তারক্ষীরা তাদের ধরে ফেলে। পুলিশে অভিযোগও দায়ের হয় তাদের নামে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, এই দুই যুবক চুরিতে সিদ্ধহস্ত। শুধু ভারুচেই তাদের বিরুদ্ধে তিনটি চুরির মামলা রয়েছে। বাকি কোন জেলায়, কোন রাজ্যে ওই দুইজন চুরি করেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *