Fire in Maha Kumbh: পিছু ছাড়ে না বিপদ! পদপিষ্টের ঘটনার ২৪ ঘণ্টার পর ফের বিধ্বংসী আগুনে জ্বলল মহাকুম্ভ – Bengali News | Fire Broke Out in Maha Kumbh For Five Times
প্রয়াগরাজ: ফের আগুন মহাকুম্ভে। নয়াদিল্লি স্টেশনে কুম্ভগামী ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের ঘটনার পর ২৪ ঘণ্টা কাটতেই জ্বলে উঠল মহাকুম্ভ চত্বর। সেক্টর ৮-এর মেলাপ্রাঙ্গনে ঘটল অগ্নিসংযোগের ঘটনা। ইতিমধ্যে সেই এলাকায় ছুটে গিয়েছে দমকলবাহিনী। এই নিয়ে পঞ্চমবার আগুন লাগল প্রয়াগরাজের এই পুণ্যস্থলে।
উল্লেখ্য, মহাকুম্ভ ঘিরে যেন পিছু ছাড়ছে না বিপদ। শনিবারের রাতেই কুম্ভগামী ট্রেনে চড়তে গিয়ে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয় শতাধিক মানুষ। মৃত্যু হয় ১৮ জনের। মূলত, প্ল্যাটফর্ম নিয়ে বিভ্রাটের জেরে সেদিনকার নৃশংস ঘটনা ঘটে বলে প্রশাসনিক সূত্রে খবর।
সবিস্তারে আসছে…
