IND vs ENG: ফের চোটের কালো ছায়া ভারতীয় শিবিরে, টিম থেকে বাদ জাডেজা-রাহুল – Bengali News | Big blow for Team India, Ravindra Jadeja and KL Rahul ruled out of 2nd Test
IND vs ENG: ফের চোটের কালো ছায়া ভারতীয় শিবিরে, টিম থেকে বাদ জাডেজা-রাহুলImage Credit source: X
কলকাতা: একে হারের ধাক্কা, তার উপর হঠাৎ চোটে টিম থেকে বাদ পড়লেন দুই সিনিয়র ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট হেরে রোহিতের ভারত কিছুটা হলেও কোণঠাসা। বিশাখাপত্তনম টেস্টে সিরিজ ১-১ করার মরিয়া স্ট্র্যাটেজি নিয়ে নামতে চাইছেন রাহুল দ্রাবিড়। কিন্তু তার আগে জোড়া ধাক্কায় রীতিমতো বেসামাল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা। বিশাখাপত্তনম টেস্টে তাঁকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে। এতেই শেষ নয়, বিনা মেঘে বজ্রপাতের মতো টিম থেকে বাদ পড়েছেন লোকেশ রাহুলও। এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে দ্বিতীয় টেস্টে তিনজনকে নেওয়া হল। সরফরাজ যেমন সুযোগ পেয়েছেন, তেমনই টিমে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমার।
বিস্তারিত আসছে…