Nadia: ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল BSF-এর গাড়ি, মার খেলেন জওয়ানরা… এই মুহূর্তে বাংলার সীমান্তে চরম উত্তেজনা – Bengali News | Nadia BSF vehicles were vandalized, jawans were beaten… There is extreme tension on the border of Bengal right now
নদিয়ায় আক্রান্ত বিএসএফImage Credit source: TV9 Bangla
নদিয়া: এমনিতেই সীমান্তে অশান্তি। কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ। তার মধ্যে সীমান্তেই আবার আক্রান্ত বিএসএফ। ফেনসিডিল উদ্ধার করতে গিয়ে আক্রান্ত বিএসএফ। নদিয়ার কৃষ্ণগঞ্জের ঘটনা। ফেনসিডিল উদ্ধার করে গিয়ে মার খেল বিএসএফ। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বিএসএফের গাড়ি। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের মথুরাপুরে প্রচুর পরিমাণ ফেনসিডিল মজুতের খবর মেলে। সেই খবর মিলেই ফেনসিডিল উদ্ধার করতে যায় বিএসএফ। তারপরই বিএসএফের ওপর হামলা হয়। বিএসএফ জওয়ানদের মারধর করা হয় বলে অভিযোগ। বিএসএফের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রসঙ্গত, গত মাসেই সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটারের মধ্যে চারটি বাঙ্কার, একটি চেম্বারের হদিশ মিলেছে। শুধুই কি চোরাচালানের জন্য এই চেম্বার-বাঙ্কার বানানো হয়েছে নাকি এর পিছনে রয়েছে আরও বড় কোনও রহস্য?
টুঙ্গি সীমান্তে একটি ঘরের নীচ থেকে বাঙ্কারের খোঁজ মিলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ফেনসিডিল। তার পাশেই তল্লাশি চালাতে গিয়ে একটি চেম্বারের খোঁজ পান তদন্তকারীরা। সেখানে পুঁতে রাখা ছিল একটা প্লাস্টিকের জলের ট্যাঙ্ক। তবে তাতে রয়েছে প্রচুর পরিমাণে ফেনসিডিল। কিন্তু NCB-র আধিকারিকদের মতে, কেবল নিষিদ্ধ কাফ সিরাপ নয়, আরও বড় কিছু ষড়যন্ত্রেই রয়েছে এর পিছনে। এই সূত্র ধরেই আরও ফেনসিডিল মজুতের খবর আসে বিএসএফের কাছে।
