IND vs ENG: বরুণের অভিষেক, বিরাটের কামব্যাক; রবিবাসরীয় ম্যাচে কেমন হল ভারত-ইংল্যান্ডের একাদশ? – Bengali News | Varun Chakravarthy made debut, he got ODI cap from Ravindra Jadeja, ENG won toss and select to bat first in IND vs ENG 2nd ODI
IND vs ENG: বরুণের অভিষেক, বিরাটের কামব্যাক; রবিবাসরীয় ম্যাচে কেমন হল ভারত-ইংল্যান্ডের একাদশ?
কলকাতা: জস বাটলারদের বিরুদ্ধে কটকেই ওডিআই সিরিজ মুঠোয় ভরতে চায় মেন ইন ব্লু। নাগপুরে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। রোহিত শর্মা রান পাননি। শেষ মুহূর্তে ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু তাতে ভারতের জয় আটকায়নি। এ বার দ্বিতীয় ম্যাচে একদিকে ঘুরে দাঁড়াতে চায় ইংল্যান্ড। আর ভারতের লক্ষ্য শুধুই জয়। কটকে ওডিআই অভিষেক হল বরুণ চক্রবর্তীর। তাঁকে ডেবিউ ক্যাপ তুলে দেন ভারতীয় তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। আর একাদশে ফিরেছেন ফিট বিরাট কোহলি। বাদ পড়লেন কে? কেমন হল ভারত ও ইংল্যান্ড টিমের একাদশ? জেনে নিন বিস্তারিত।
ইংল্যান্ড টিমে আজকের ম্যাচের জন্য তিনটি পরিবর্তন করা হয়েছে। মার্ক উড, গাস আটকিনসন ও জেমি ওভার্টন একাদশে এসেছেন। আর ভারতীয় টিমে হয়েছে দুটি পরিবর্তন। বিরাট কোহলি যেহেতু একাদশে ফিরেছেন তাই বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল। অন্যদিকে বরুণের ডেবিউ হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে কুলদীপ যাদবকে।